চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালে সর্বাধিক দেখা পাঁচ সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:57 অপরাহ্ন 07, জুন 2020
in বিনোদন
A A
করোনাকালে দেখা পাঁচ জনপ্রিয় সিনেমার পোস্টারসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের কারণে লম্বা অবসর পেয়েছেন অনেকেই। আর তাই দুশ্চিন্তা ভুলে থাকতে এবং অবসর কাটাতে বেশ সিনেমা দেখেছেন অনেকেই। ‘জাস্টওয়াচ ডট কম’ জানিয়েছে লকডাউনে কোন পাঁচটি সিনেমা সবচেয়ে বেশি দেখেছেন দর্শকরা। জেনে নিন নামগুলো।

কন্টেজিয়ন (আমাজন প্রাইম ভিডিও): সুইডিশ বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র পরিচালক স্টিভেন সোডারবার্গ ২০১১ সালে নির্মাণ করেছিলেন ‘কন্টেজিয়ন’। যে ছবিতে তিনি দেখিয়েছিলেন, চীন থেকে একটি ভয়াবহ এবং রহস্যময় ভাইরাস ছড়িয়ে পড়ার কাহিনী। মোটাদাগে সেই ভাইরাস মোকাবেলা করাই ছিলো ছবির মূল গল্প। এই সময়ে করোনার উপসর্গের সঙ্গে এই ছবির কাহিনী মিলে যাওয়ায় বর্তমানে বেশ আলোচিত:

প্যারাসাইট (আমাজন প্রাইম ভিডিও): গেল বছর কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ সম্মান ‘পাম দর’ পেয়েছিল কোরিয়ান ছবি ‘প্যারাসাইট’। ছবিটি নির্মাণ করেন বং জুন হো। বিদেশি ভাষার ছবি হিসেবে অস্কার ২০২০-এ অতীতের সব রেকর্ড ভেঙে প্যারাসাইট জিতে নেয় সেরা ছবি, সেরা নির্মাতাসহ মোট চারটি গুরুত্বপূর্ণ পুরস্কার।

নাইভস আউট (ইউটিউব ও গুগল প্লে): এই ছবি ক্রাইম থ্রিলার ঘরানার। লেখক ও পরিচালক রিয়ান জনসন পরিচালিত ও ‘০০৭’ খ্যাত ডেনিয়েল ক্রেগ অভিনীত এই ছবিতে দেখা যায় পরিবারের সব সদস্য মিলিত হয়েছিলেন। সেখানেই হত্যা করা হয় পরিবারের সবচেয়ে প্রবীণ সদস্যকে। হত্যার রহস্য উদঘাটন করার দায়িত্ব দেওয়া হয় একজন পেশাদার গোয়েন্দাকে। কোনো সদস্য বাদ যায় না সন্দেহের তালিকা থেকে। এভাবেই এগিয়ে যায় গল্প। এই ছবিতে ৩১ বছর বয়সী কিউবান অভিনয়শিল্পী আনা ডি আরমাসের অভিনয় দারুণ সমাদৃত হয়।

জোকার (আমাজন প্রাইম ভিডিও): টোড ফিলিপসের পরিচালনায় ডিসি কমিকসের সুপার ভিলেন ‘জোকার’ চরিত্রে অভিনয় করেছেন জোয়াকিন ফিনিক্স। ২০১৯ সালে দর্শক ও সমালোচকের প্রশংসা পাওয়া এই ছবি বাজেটের তুলনায় আকাশচুম্বী আয় করে রেকর্ড গড়েছে।

ছপাক (ডিজনি প্লাস হটস্টার): ছপাক ছবিটি অ্যাসিড–সন্ত্রাসের শিকার ভারতের লক্ষ্মী আগারওয়ালের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি। ছবিতে লক্ষ্মীর চরিত্রটির নাম মিতালি। সেই চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। মেঘনা গুলজার ছবিটি পরিচালনা করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: কন্টেজিয়নছপাকজোকারনাইভস আউটপ্যারাসাইটলিড বিনোদন
Previous Post

করোনাভাইরাস: মন্ত্রী বীর বাহাদুরকে হেলিকপ্টারে নেয়া হলো সিএমএইচে

Next Post

পুলিশের হাঁটু!

Next Post
পুলিশ সদস্যের হাঁটুতে বসে থাকা অবস্থায় ছবি তোলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের হাঁটু!

ক্রিকেটার মাঠে দাঁড়িয়ে, বর্ণবাদের শিকার হওয়ার পর মনোভাব প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলে বর্ণবাদের শিকার, বলতে গিয়ে মেজাজ হারালেন স্যামি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT