করোনাকালীন সময়ে বৈশ্বিক ঋণের পরিমাণ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছে ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ফাইন্যান্স-আইআইএফ।
তাদের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সবমিলিয়ে বিশ্বব্যপী ঋণ গ্রহণের পরিমাণ ৪ লাখ ৮০ হাজার কোটি ডলার। এর মধ্য দিয়ে বৈশ্বিক ঋণের পরিমাণ ২শ ৯৬ লাখ কোটি ডলারের রেকর্ড স্পর্শ করেছে।
আইআইএফ প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে সামগ্রিকভাবে ঋণের পরিমাণ কিছুটা কমেছিল। তবে গত ৩০ জুন শেষ হওয়া প্রান্তিকে সামগ্রিক ঋণ প্রাক-কোভিড স্তরের তুলনায় ৩৬ লাখ কোটি ডলারেরও বেশি বেড়েছে।









