চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালে বিপন্ন মানবতা

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
5:59 অপরাহ্ন 08, মে 2020
in সম্পাদকীয়
A A
করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে মানুষের চলাচল ও স্বাস্থ্য পরীক্ষা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালে সাম্প্রতিক দুটি ঘটনা ও সারাদেশে যেসব অমানবিক ঘটনার সংবাদ পাই আমরা তাতে বিচলিত বোধ করছি। করোনা সন্দেহে মাকে তার স্বামী সন্তান গভীর জঙ্গলে ফেলে আসে। পরে সেই মায়ের আর্ত চিৎকরে কিছু লোক পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করে পুলিশ। ঘটনাটি টাঙ্গাইলে। দেখা গেছে তার করোনা পজিটিভ আসেনি।

আরও দুটি ঘটনাও অমানবিক বর্বর মধ্যযুগীয় সংস্কারাচ্ছন্নতা থেকে ঘটেছে। এক. লক্ষণ ও উপসর্গ নিয়ে বাড়ি ফেরায় এক গার্মেন্টস কর্মীকে ঘরে ঢুকতে দেয়নি তার স্ত্রী সন্তানেরা। তারপর বোনের বাসায় আশ্রয় নিলে সেখানেই তার মৃত্যু হয়। গত ৬ মে’র এই ঘটনা দাউদকান্দির সুন্দলপুর ইউনিয়নের। ঘটনা দুই. নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক করোনা রোগীকে বাসা থেকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বাড়ির মালিকসহ এলাকার কিছু ব্যক্তির বিরুদ্ধে। ৬ মে রাত সাড়ে এগারটার দিকে উপজেলার রূপসী বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ তকে উদ্ধার করে।

মহামারী পৃথিবীর ইতিহাসে নতুন কিছু নয়। এবং সব মহামারীকালে মানুষের ভিতর ধর্মীয় বিভেদ কুসংস্কার অন্ধত্ব মানুষের সভ্যতাকে কলংকিত করেছে। আজকের এই সভ্য যুগের মানুষও যেন সেই মধ্যযুগীয় অন্ধকার থেকে বের হতে পারেনি। আমরা এত উন্নত সভ্যতার দাবি করি অথচ আমাদের আচার আচরণ যেন বর্বরতার ভিতর খাবি খায়। পরিবার, সংসার, স্বামী-স্ত্রী, সন্তান সবই যেন এই করোনাকালে নতুন রূপে আর্বিভূত হয়েছে। সমাজ সংসার সব মিথ্যা হয়ে যাচ্ছে। মানুষ অমানুষ হয়ে উঠছে।

কিন্তু সভ্য দাবিদার মানুষের হয়ে ওঠার কথা মানবিক। কল্যাণমূলক আচরণে সহমর্মি। অথচ এই আধুনিক যুগে এসে আমরা দেখি মানবতার চূড়ান্ত অপমান। মানুষ কতটা আত্মকেন্দ্রিক চরম স্বার্থপরতায় আক্রান্ত হলে নিজের বাবা-মা, ভাই-বোন, স্বামী-সন্তানকে দূর দূর করে পর করে দিতে পারে। আমরা কেবল পোশাকি চলনে বলনে নিজেদের সভ্য দাবি করতে পারি। এই সমাজে এর চেয়ে ভয়াবহ অমানবিক ঘটনা ঘটেছে এবং বিচ্ছিন্নভাবে তা ঘটে চলবে। কিন্তু এই করোনাকালের ক্রান্তিলগ্নে যখন মানুষে সবচেয়ে প্রিয়জনদের কাছে থাকার দরকার তখন কিনা আপন মানুষগুলোই তারে অস্পৃশ্য জ্ঞানে দূরে ঠেলে দিচ্ছে।

এসব যদিও বিচ্ছিন্ন ঘটনা, তবুও তা একদিনে ঘটেনি। হাজার বছরের কুসংস্কার ধর্মান্ধতা অন্ধকারচ্ছন্নতা আমাদের ভিতর এখনও সক্রিয়। আমরা এসব থেকে বেরিয়ে আসতে পারিনি। যতই সভ্যতার বড়াই করি।
এসব ক্ষেত্রে সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। আমরা মনে করি, মানুষের প্রতি মানুষের বর্বর রূঢ় আচরণ একদিনে বন্ধ হবে না। এজন্য এখনই এগিয়ে আসতে হবে সমাজের বিবেকবান প্রতিটি মানুষকে। সমাজ সংস্কার আজ বড় প্রয়োজন।

Tags: করোনাকরোনাকালকরোনাভাইরাসসম্পাদকীয়
Previous Post

করোনাভাইরাসে গ্রামীণফোনের ১শ’ কোটি টাকার সহায়তা কার্যক্রম

Next Post

৭২ ঘণ্টায় মদের জন্য দশ হাজার অনলাইন অর্ডার, সার্ভিস আপাতত বন্ধ

Next Post
অবৈধ মদ বিক্রেতা হাতে বোতল ও গ্লাস ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৭২ ঘণ্টায় মদের জন্য দশ হাজার অনলাইন অর্ডার, সার্ভিস আপাতত বন্ধ

বাংলাদেশি টাকা ও কয়েনের ছবি, অর্থনৈতিক সংবাদ জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবাদত কবুলের পূর্বশর্ত হালাল উপার্জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT