চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালে জন্মদিনে কেকও কাটছেন না আলমগীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:35 পূর্বাহ্ন 03, এপ্রিল 2020
in বিনোদন
A A
আলমগীর চা পান করছেন, করোনাকালে জন্মদিনে কেক না কাটার পরিস্থিতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা চলচ্চিত্রকে যারা একইসঙ্গে অভিনয়, নির্মাণ ও প্রযোজনা দিয়ে সমৃদ্ধ করেছেন তাদেরই একজন নায়ক আলমগীর। কয়েক দশক ধরে অসাধারণ অভিনয় সত্তায় মুগ্ধ করেছেন দর্শকদের। জুটি বেঁধেছেন শাবানা, ববিতা, কবরীসহ আরও অনেক অভিনেত্রীর সঙ্গে। সবক্ষেত্রেই নিজের সেরাটা দিয়েছেন ক্যামেরার সামনে।

৩ এপ্রিল কিংবদন্তিতুল্য গুণী এ অভিনেতার ৭০ তম জন্মদিন। ১৯৫০ সালের এই দিনে জন্মগ্রহণ করেন আলমগীর। বাবা কলিম উদ্দিন আহম্মেদ ওরফে দুদু মিয়া ছিলেন ঢালিউডের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এর অন্যতম প্রযোজক।

‘আমার জন্মভূমি’ নামের সিনেমার মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে প্রবেশ করেন আলমগীর। এরপর শুধু ছুটে চলা। আশি আর নব্বই দশকে দাপটের সঙ্গে অভিনয় করে গেছেন একের পর এক চলচ্চিত্রে। তার অভিনয় করা চলচ্চিত্রের সংখ্যা তিন শতাধিক।

১৯৮৫ সালে ‘মা ও ছেলে’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এ নায়ক। মোট আটবার অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কেবল অভিনেতা হিসেবে নয়, পরিচালক হিসেবেও পরিচিত তিনি। ১৯৮৬ সালে তিনি প্রথম ‘নিষ্পাপ’ নামের একটি সিনেমা নির্মাণের মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার নির্মিত সর্বশেষ সিনেমা হচ্ছে ‘একটি সিনেমার গল্প’।

ছোটবেলায় বেশ বড় পরিসরেই আলমগীরের জন্মদিন পালন করতেন তার বাবা-মা। এখন পরিবারের সঙ্গে ঘরোয়া আয়োজনে কাটান এই দিনটি। বিশ্বব্যাপী করোনাভাইরাসের এই স্থবির সময়ে তিনি তার সেই পরিকল্পনা থেকে দূরে সরে আসেন।

বিগত বেশ কিছুদিন যাবৎ আলমগীর তার নিজ বাসায়ই নিরাপদে অবস্থান করছেন। তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে আমার জন্মদিন পালন করছি না। এমনকি কোনো ধরনের কেকও কাটছি না। আমি দেশের মানুষের কাছে অনুরোধ করতে চাই, আপনারা বাসায় থাকুন।

Tags: আলমগীরকবরীচলচ্চিত্রজন্মদিনববিতালিড বিনোদনশাবানা
Previous Post

করোনাভাইরাস: দুঃসময়ে অনাহারীদের পাশে মডেল রাসেল

Next Post

ডাক্তার? সেতো করোনাকালের ভগবান!

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ডাক্তার? সেতো করোনাকালের ভগবান!

সিনেমা পোস্টার ও ব্যক্তির ছবি, চ্যানেল আই অনলাইন সংবাদ জন্য উপযুক্ত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরবন্দি সময়ে সিনেমা: মাসুদ হাসানের প্রিয় পাঁচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT