চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালেও সাকিব-তামিমদের বেতন বাড়াচ্ছে বিসিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:30 অপরাহ্ন 17, জুন 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালেও টাইগার ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, ১০-২০ শতাংশ বাড়বে সাকিব-তামিমদের বেতন।

বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমকে আকরাম বলেন, ‘এই পরিস্থিতিতে (করোনা) অন্য বোর্ডে খেলোয়াড় বলেন স্টাফ বলেন, বেতন কমাচ্ছে। সেখানে আমি মাননীয় বোর্ড সভাপতিকে অনুরোধ করেছি বেতনটা ১০-২০ শতাংশ বাড়ানোর জন্য। আমরা মৌখিকভাবে অনুমোদন নিয়েছি যে বেতনটা বাড়বে।’

বিসিবির সবশেষ কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের মাসিক বেতন ছিল সাড়ে চার লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরিতে থাকা একমাত্র ক্রিকেটার মুমিনুল হকের বেতন তিন লাখ টাকা।

‘বি’ ক্যাটাগরির লিটন দাস, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানের দুই লাখ টাকা করে। ‘সি’ ক্যাটাগরির মোহাম্মদ সাইফউদ্দিন ও মোহাম্মদ মিঠুনের বেতন দেড় লাখ করে।

‘ডি’ ক্যাটাগরির নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখের বেতন মাসে এক লাখ টাকা করে। এবছর কেন্দ্রীয় চুক্তিতে কারা থাকছেন আর কারা বাদ পড়ছেন সেই তালিকা অবশ্য এখনও প্রকাশ করেনি বিসিবি।

Tags: আকরামটাইগার ক্রিকেটতামিমবাংলাদেশ ক্রিকেটবিসিবিলিড স্পোর্টসসাকিব
Previous Post

বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

Next Post

বক্স অফিস মাতানো হলিউডের দুই ছবি ঢাকায়

Next Post
হলিউডের দুই জনপ্রিয় ছবি 'দ্য কনজুরিং' ও 'ক্রুলা' ঢাকায় প্রদর্শিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিস মাতানো হলিউডের দুই ছবি ঢাকায়

ওবায়দুল কাদের বক্তৃতা দিচ্ছেন, পেশাদার পারফরম্যান্সে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি ধ্বংসাত্মক অপশক্তির পৃষ্ঠপোষক: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT