চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালেও অনুপ্রবেশের অপেক্ষায় দেড় শতাধিক রোহিঙ্গা

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
6:47 অপরাহ্ন 10, এপ্রিল 2020
in কক্সবাজার, জনপদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস এ আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য বাংলাদেশে অনুপ্রবেশের জন্য কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তের ওপাড়ে মিয়ানমারের অভ্যন্তরে দেড় শতাধিক রোহিঙ্গা অবস্থান নিয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টা থেকে উখিয়ার পালংখালীর আঞ্জুমানপাড়া সীমান্ত পয়েন্টের ওপারে এবং টেকনাফের হোয়াইক্যয়ের ওপারে মিয়ানমার অভ্যন্তরে রোহিঙ্গারা অবস্থান নিয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এসব রোহিঙ্গারা চিকিৎসার জন্য বাংলাদেশে আসার চেষ্টা করছে বলে মন্তব্য স্থানীয়দের। এই খবরে সীমান্তের বাংলাদেশ অংশে মসজিদে মাইকিং করে স্থানীয়দের সর্তক থাকতে বলা হয়েছে।

এমন প্রেক্ষাপটে স্থানীয় জনপ্রতিনিধিরা লোকজন নিয়ে সীমান্তে পাহারা বসিয়েছেন। সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরাও। জোরদার করা হয়েছে সীমান্তে টহল।

কক্সবাজারের উখিয়ার পালংখালী আঞ্জুমানপাড়ার ইউপি সদস্য সুলতান আহমদ বলেন: বেশ কিছু রোহিঙ্গা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে এমন সংবাদ সীমান্তে দায়িত্বে থাকা একটি সরকারি সংস্থার পক্ষে রাতে তাদের অবহিত করা হয়। এমন খবরে এলাকায় বেশ কয়েকটি মসজিদে মাইকিং করে সর্তক করা হয়েছে।

জানা যায়, নবী হোসেন নামক রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ করোনা ভাইরাসে আক্রান্ত এসব রোহিঙ্গাদের বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে।

আঞ্জুমানপাড়ার বাসিন্দা নুরুল হক বলেন: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য এপাড়ে ঢোকার চেষ্টা চালাচ্ছে রোহিঙ্গারা। আমরা তাদেরকে কোনভাবেই আমাদের দেশে প্রবেশ করতে দেব না।

কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান: সীমান্ত দিয়ে বেশকিছু রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় থাকার বিষয়টি শুনেছি। তবে আমি গত রাতে সীমান্ত এলাকায় গিয়ে এরকম কোন জমায়েত দেখিনি। এমনকি আমার কোন বিজিবি সদস্য এবং ওপাড়ে গণজমায়েত হতে দেখেনি কাউকে। তারপরও সীমান্ত এলাকার মানুষের কাছে শোনার পর সীমান্তে বিজিবি সদস্যদের সতর্ক রাখা হয়েছে।

তিনি বলেন: নতুন করে কোন অবৈধ অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। যাতে কোন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সবসময় সতর্ক রয়েছে বিজিবি সদস্যরা। সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।

Tags: করোনাভাইরাসটেকনাফবিজিবিরোহিঙ্গা
Previous Post

করোনাভাইরাস: পাহাড়ে এবার হবে না বৈসাবী উৎসব

Next Post

ইন্টারে যাবেন না মেসি, টাকা দেবেন না রোনালদিনহোকেও

Next Post

ইন্টারে যাবেন না মেসি, টাকা দেবেন না রোনালদিনহোকেও

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শপিং মল-বাণিজ্য বিতান বন্ধ থাকবে ২৫ এপ্রিল পর্যন্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT