চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: বাংলালিংক কর্মীদের এক দিনের বেতন অনুদান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:19 অপরাহ্ন 01, জুলাই 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বিভিন্ন ব্যক্তির অংশগ্রহণে অনলাইন বৈঠক চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা পরিস্থিতিতে বাংলালিংক-এর খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে ক্ষতিগ্রস্ত ২১ হাজার পরিবারকে সাহায্যের জন্য প্রতিষ্ঠানটির কর্মীরা এক দিনের বেতন অনুদান হিসেবে প্রদান করেছেন।

প্রাতিষ্ঠানিকভাবে বাংলালিংকও এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ দান করেছে।

বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থা ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় এই ত্রাণ পরিবারগুলির মাঝে বিতরণ করা হবে। বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস এক ভার্চুয়াল মিটিং-এ ত্রাণ কর্মসূচির বিষয়ে ঘোষণা দেন।

ভার্চুয়াল কনফারেন্সে আরও যুক্ত ছিলেন বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল সাজ্জাদুল হক বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থার রিয়েলস্টেট বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওহিদুল আলম চৌধুরী, বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান ও বাংলালিংক-এর চিফ এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার মুনিরুজ্জামান শেখ।

সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল সাজ্জাদুল হক বলেন, ‘সংকটের এই পরিস্থিতিতে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করতে হবে।’

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, ‘সামাজিকভাবে দায়বদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে বাংলালিংক করোনায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর চাহিদার কথা বিবেচনা করে ইতোমধ্যেই তাদের পাশে দাঁড়িয়েছে। আমরা আগামীতেও এ ধরনের সহায়তা প্রদান করে যেতে চাই। বাংলালিংক-এর কর্মীরা দেশের ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তাই কঠিন এই সময়ে তারা ব্যক্তিগত অনুদানের মাধ্যমে পরিবারগুলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এই ত্রাণ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থা ও বাংলাদেশ সেনাবাহিনীকে আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি।’

করোনা পরিস্থিতিতে বাংলালিংক-এর ত্রাণ কর্মসূচির প্রথম পর্যায়ে গত এপ্রিল ও মে মাসে ১৪ হাজার ৫০০টি পরিবারকে সাহায্য করা হয়।

Tags: করোনা ভাইরাসবাংলালিংক
Previous Post

লাইভ আড্ডায় শিমুল-শারমিন দম্পতি

Next Post

‘সেফটি ফার্স্ট’ মাথায় রেখে গল্প তৈরি করতে হচ্ছে: অমি

Next Post
দুটি পুরুষ একটি ক্যামেরার স্ক্রিন দেখছেন, অন্যরা পেছনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

'সেফটি ফার্স্ট' মাথায় রেখে গল্প তৈরি করতে হচ্ছে: অমি

অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রীর শোক প্রকাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লতিফুর রহমানের মৃত্যুতে অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রীর শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT