চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করের হার কমানো ও প্রণোদনা বাড়ানোর দাবি পোশাকশিল্প মালিকদের

রাহুল রায় by রাহুল রায়
2:45 অপরাহ্ন 03, জুন 2016
in অর্থনীতি
A A

আকারে সম্প্রসারিত বাজেট বাস্তবায়ন করা সরকারের জন্য চ্যালেঞ্জ বলে মনে করছে বিজিএমইএ। এ বাজেটকে শিল্পবান্ধব বললেও রপ্তানির ক্ষেত্রে উৎস করের হার কমিয়ে শুধু পোশাকশিল্পের জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছেন তারা। 

বিজিএমইএ মনে করছে, এ বাজেটে শিল্পকে উৎসাহিত করতে বেশ কিছু পদক্ষেপ আছে এবং তা বাস্তবায়ন জরুরি। বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান বলেছেন, অর্থমন্ত্রী বিশাল আকারের বাজেট দিয়ে বিশাল চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। এ বাজেট বাস্তবায়ন অত্যন্ত চ্যালেঞ্জিং কারণ একদিকে রয়েছে অপার সম্ভাবনা আর তার বিপরিতে আছে বিরাজমান কঠিন বাস্তবতা।

বাজেটে সকল রপ্তানি খাতের জন্য প্রণদোনা রয়েছে সাড়ে চার হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিজিএমইএ মনে করে এই প্রণদোনা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সে কারণে কেবল পোশাক তৈরি শিল্পের জন্য পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনা দেয়ার জন্য প্রস্তাব করেছে বিজিএমইএ।

মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার জন্য যে শতকরা ৮ ভাগ প্রবৃদ্ধি অর্জন করতে হবে, সেই লক্ষ্য অর্জনে এ বাজেটকে স্বাগত জানিয়েছেন তারা। দাবি জানিয়েছে পোশাকশিল্পে কর্পোরেট করহার এবং উৎস কর কমানোর।

বিজিএমইএ সভাপতি বলেন, সকল ধরণের রপ্তানি খাতে উৎসে কর্তিত করের হার ০.৬০ থেকে বাড়িয়ে ১.৫০ করা হয়েছে। অর্থাৎ প্রত্যক্ষ কর দেড়শ শতাংশ বাড়ানো হয়েছে। তারা এই উৎসে করের পরিমাণ আগের হারে ফিরিয়ে নেয়ার প্রস্তাব করেছেন।

বিজিএমইএ নেতারা জানিয়েছেন, উৎস কর কমানোর ব্যাপারে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তারা।

বৃহস্পতিবার ২০১৬-১৭ অর্থবছরের ৩ লাখ ৪০ হাজার ৬শ’৫ কোটি টাকার প্রস্তাবিত
বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। প্রতি বছরের মতো এবারও বাজেটের পরদিনই
পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে।

Tags: বাজেট ২০১৬-১৭
Previous Post

নিমতলী ট্র্যাজেডির ৬ বছর

Next Post

ভালোবেসে একই ছাদের নিচে ৪২ বছর

Next Post

ভালোবেসে একই ছাদের নিচে ৪২ বছর

আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবলে আভিজাত্যের লড়াই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT