চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করিমের পর এবার হাছন রাজাকে নিয়ে শাকুর মজিদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:01 অপরাহ্ন 03, জানুয়ারি 2018
in বিনোদন
A A

মূলত ভ্রমণ লেখক হিসেবে সুপরিচিত শাকুর মজিদ। তবে নাট্যকার হিসেবে একটা সতন্ত্র অবস্থান রয়েছে তার্। ২০১০ সালে তার লেখা প্রথম মঞ্চনাটক ‘মহাজনের নাও’ ঢাকার মঞ্চে আসে। সুবচন নাট্যসংসদের প্রযোজনা হিসেবে সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় নাটকটি দেশে-বিদেশে প্রশংসিতও হয়েছে।

সাত বছর পর শাকুর মজিদের রচনায় মঞ্চনাটক আসতে চলেছে ঢাকার মঞ্চে। এবারের বিষয় ভাটিঅঞ্চলের আরেক কিংবদন্তী শিল্পীসত্ত্বা হাছন রাজা। নাট্যদল প্রাঙ্গণেমোর এর তাদের ১৩ তম প্রযোজনা হিসেবে ‘হাছনজানের রাজা’ হিসেবে নাটকটি মঞ্চে আনার পরিকল্পনা করেছে। নতুন বছরের প্রথম দিনে থেকে রিহার্সেল শুরু হয়েছে নাটকটির। দলের সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে পান্ডুলিপি তুলে দেন দলীয় প্রধান অনন্ত হীরা।

‘হাছনজানের রাজা’ নাটকের পান্ডুলিপি তুলে দেওয়া হচ্ছে

মঞ্চের জন্য নিজের লেখা দ্বিতীয় নাটক প্রসঙ্গে শাকুর মজিদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ভাটি অঞ্চলের তিন কালজয়ী শিল্পী সত্ত্বা রাধারমন দত্ত, হাছন রাজা এবং শাহ আবদুল করিম। তিন জনের তিন রকমের জীবন ধারা। হাছন রাজা ছিলেন সামন্ত প্রভু আর নিরক্ষর প্রান্তিক দরিদ্র শাহ আবদুল করিম দুজনে মুসলমান। অন্যদিকে রাধারমণ দত্ত সনাতন ধর্মের অনেকটা মধ্যবিত্ত গোছের।বিভিন্ন আর্থ সামাজিক অবস্থান থেকে আসা তিনজনের শিল্পীস্বত্ত্বা নিয়ে প্রবল কৌতুহল রয়েছে আমার। তিনজনকে নিয়ে ট্রিলজির অংশ ‘হাছনজানের রাজা’। এরপরে আসবে রাধারমণকে কেন্দ্র করে ‘রাধার মন’।’

প্রাঙ্গণেমোর কে বেছে নেওয়া কেন প্রশ্নে শাকুর মজিদ বলেন, ‘আমার মনে হয়েছে নাট্যদল হিসেবে এ মুহূর্তে তারা অনেক নিয়মতান্ত্রিক এবং গোছানো। আমার রচনার সর্বোচ্চ প্রয়োগ তারা করতে পারবে বলে মনে হয়েছে। তাছাড়া তাদের যত প্রযোজনা তা সব খ্যাতিমান মৃতদের নিয়ে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, মোহিতলাল মজুমদার, সৈয়দ শামসুল হক। একমাত্র জীবিত নাট্যকার হিসেবে তাদের প্রযোজনায় সম্পৃক্ত হওয়াটা সম্মানের।’

নাটকটির নির্দেশনা দিতে যাওয়া দলটির প্রধান অনন্ত হীরা চ্যানেল আই অনলাইনকে জানান, ‘আমরা পাণ্ডুলিপি পাঠের মধ্য দিয়ে নতুন নাটকের রিহার্সেল শুরু করেছি। আশা করি ৩০ মার্চ মঞ্চে উঠবে নাটকটি।’ তিনি আরো বলেন, ‘শাকুর মজিদের মহাজনের নাও দেখার পর আমাদের ইচ্ছা ছিল তার কাছ থেকে যদি পাণ্ডুলিপি মিলত তবে ভালো হত। তিনি তার ট্রিলজি চিন্তার দ্বিতীয়টি আমাদের দিয়েছেন তাতে আমরা খুশি। হয়ত তার তৃতীয়টিও প্রাঙ্গণেমোর মঞ্চে আনবে।’

Tags: অনন্ত হীরাআব্দুল করিমপ্রাঙ্গণেমোরশাকুর মজিদহাছন রাজা
Previous Post

হাইকমান্ডের সঙ্গে বৈঠকের পর আশাবাদী সম্মেলন প্রত্যাশীরা

Next Post

ব্যতিক্রমদের যে তালিকায় আছেন ৩ বাংলাদেশি

Next Post

ব্যতিক্রমদের যে তালিকায় আছেন ৩ বাংলাদেশি

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT