চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করমুক্ত আয়সীমা অপরিবর্তিত, অতিরিক্ত সম্পদে সারচার্জ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:23 অপরাহ্ন 13, জুন 2019
in - সেমি লিড, অর্থনীতি
A A

আগামী অর্থবছরের (২০১৯-২০) প্রস্তাবিত বাজেটে সাধারণ করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা অপরিবর্তীত রাখা হয়েছে। এ সীমা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা, যা চলতি অর্থবছরে একই ছিল।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, নারী ও ৬৫ বছরের বেশি বয়সী করদাতাদের ৩ লাখ টাকা পর্যন্ত কর দিতে হবে না। প্রতিবন্ধী করদাতাদের ক্ষেত্রে এই সীমা ৪ লাখ টাকা। এছাড়াও গেজেটভুক্ত যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়সীমা চলতি বছরের মতো ৪ লাখ ২৫ হাজার টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

আগের মতই সাধারণ করদাতাদের ক্ষেত্রে আয়ের সীমা আড়াই লাখ টাকার পর প্রথম ৪ লাখ টাকার জন্য ১০ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকার জন্য ১৫ শতাংশ, এর পরের ৬ লাখ টাকার জন্য ২০ শতাংশ, পরবর্তী ৩০ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ২৫ শতাংশ এবং অবশিষ্ট মোট আয়ের ওপর ৩০ শতাংশ হারে কর দেয়ার প্রস্তাব করা হয়েছে।

এর আগে ২০১১-১২ অর্থবছরে করমুক্ত আয়ের সীমা ছিল ১ লাখ ৮০ হাজার টাকা; ২০১২-১৩ তে ২ লাখ এবং ২০১৩-১৪ তে ২ লাখ ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়। ২০১৫-১৬ অর্থবছরে করমুক্ত আয়সীমা বাড়িয়ে আড়াই লাখ টাকা করা হয়। এর পরে করমুক্ত আয়সীমায় কোনো পরিবর্তন আসেনি। তবে ২০১৫-১৬ অর্থবছরের আগে প্রায় প্রতিটি অর্থবছরের বাজেটেই এই সীমা বাড়ানো হয়।

অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বর্তমানে সম্পদ কর আইন কার্যকর নেই। সম্পদ করের পরিবর্তে ব্যক্তিশ্রেণির বিত্তশালী করদাতারা তাদের প্রদেয় আয়করের একটি নিদিষ্ট হারে সারচার্জ দেন। বিগত কয়েক বছর ধরে এ বিধানটি কার্যকর আছে। তবে পর্যালাচনা করে দেখা গেছে, অনেক বিত্তশালী করদাতার বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। কিন্তু তারা তেমন কোন আয় প্রদর্শন করেন না। ফলে প্রদেয় আয়কর কম হওয়ায় তাদের তেমন কোন সারচার্জও দিতে হয় না। বিষয়টি বিবেচনায় নিয়ে ৫০ কোটি বা তার অধিক নিট সম্পদ রয়েছে এমন করদাতাদের নিট সম্পদের উপর শূন্য দশমিক ১ শতাংশ বা ০.১% হারে অথবা প্রদেয় করের ৩০ শতাংশ এর মধ্যে যেটি বেশি সে পরিমাণ সারচার্জ আরোপের প্রস্তাব করা হয়েছে।’

‘‘বর্তমানে ২ কোটি ২৫ লক্ষ টাকার উপরে নিট সম্পদ থাকলে সারচার্জ দিতে হয়। সারচার্জ আরোপের এ নিম্ন সীমা বৃদ্ধি করে ৩ কোটি টাকায় নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। নীট পরিসম্পদের মূল্যমান ৩ কোটি টাকা অতিক্রম করলে ন্যুনতম সারচার্জের পরিমাণ ৩ হাজার টাকা এবং ১০ কোটি টাকা অতিক্রম করলে ন্যনতম সারচার্জের পরিমাণ ৫ হাজার টাকা প্রদানের বিগত বছরের বিধানটি অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে।’’

এছাড়াও সিগারেট, বিড়ি, জর্দা, গুল সহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারী করদাতার উক্ত ব্যবসায় হতে অর্জিত আয়ের উপর বিদ্যমান ২ দশমিক ৫ শতাংশ হারে সারচার্জ ও বিগত বছরের ন্যায় অপরিবর্তিত রাখার নির্দেশ দেয়া হয়েছে।

‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ: সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে ২০১৯-২০ অর্থবছরের জন্য ‘স্মার্ট’ বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নতুন অর্থবছরে বাজেটের প্রস্তাবিত আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

Tags: করমুক্ত আয়সীমাসারচার্জ
Previous Post

পরিত্যক্ত ভারত-নিউজিল্যান্ড ম্যাচও

Next Post

বিয়ের মঞ্চেও নুসরাতের পাশে মিমি

Next Post

বিয়ের মঞ্চেও নুসরাতের পাশে মিমি

বাজেটকে স্বাগত জানিয়ে আ. লীগের আনন্দ মিছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT