চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করদাতার সংখ্যা এক কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:52 অপরাহ্ন 30, নভেম্বর 2018
in অর্থনীতি
A A

কর প্রদানে মানুষের আগ্রহ বেড়েছে। গত দুই বছর ধরে রিটার্ন দাখিল ৪০ শতাংশ হারে বাড়ছে। ২০১৪ সালে করদাতা ছিল ১২ লাখ। মাত্র ৪ বছরে এই সংখ্যা তিনগুণের বেশি বেড়ে ৩৮ লাখে উত্তীর্ণ হয়েছে। এই সংখ্যা এক কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে আয়কর দিবসের এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য জানান।

অনুষ্ঠানে এনবিআর সদস্য (আন্তর্জাতিক করনীতি) কালিপদ হালদার বলেন, গত বছর করদাতা ছিল ৩২ লাখ, এ বছর তা হয়েছে ৩৮ লাখ হয়েছে। ২০১৪ সালে করদাতার সংখ্যা ছিল ১২ লাখ। মাত্র ৪ বছরে করদাতার সংখ্যা তিনগুণের বেশি হয়েছে। প্রকৃত কর আদায় ১০ বছরে পাঁচগুণ হয়েছে।

তিনি বলেন, এখন এনবিআরের লক্ষ্য করদাতার সংখ্যা এক কোটিতে উত্তীর্ণ করা। সামাজিক ভারসাম্য ও দায়িত্ব বজায় রাখার জন্য আয়কর দিতে হয়। করদাতাদের ভেতর আয়কর নিয়ে আগে নেতিবাচক ধারণা ছিল। কিন্তু আয়কর মেলা ও দিবস পালনের মাধ্যমে তা দূর হয়েছে।

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, সব মিলিয়ে বাংলাদেশে এখন কর আদায়ের পরিমাণ ৩০ বিলিয়ন ডলার। কর আদায়ের পরিমাণ দশগুণ বাড়ানো গেলে উন্নত দেশের কাতারে পৌঁছানো সম্ভব।

তিনি বলেন, রিটার্ন দাখিল গত দুই বছর ধরে ৪০ শতাংশ হারে বাড়ছে। সক্রিয় করদাতা এখন ১৫ লাখ, যখন তা ১ কোটি হবে তখন দেশের আরও বেশি উন্নয়ন হবে। কর অনুপাত ১২ শতাংশে নিয়ে যেতে পারলে অর্থনীতি মজবুত হবে। সেবা প্রদানকে জনবান্ধব করতে এনবিআরকে ভবিষ্যতে আরও ডিজিটাল করা হবে।

আয়কর প্রদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ৩০ নভেম্বর দিবসটি পালন করে থাকে এনবিআর। মেলার মতো এবার দিবসটির স্লোগান ‘উন্নয়ন ও উত্তরণ, আয়করের অর্জন’। আর প্রতিপাদ্য ‘আয়কর প্রবৃদ্ধির মাধ্যমে সামাজিক ন্যায় বিচার ও ধারাবাহিক উন্নয়ন নিশ্চিতকরণ’।

অন্যান্য বছরের মতো এবারও আয়কর দিবসের অনুষ্ঠানে দেশের মিডিয়া জগতের তারকারা অংশ নেন।

অনুষ্ঠানে চিত্রনায়ক ফেরদৌস বলেন, কর প্রদানে সবাইকে সচেতন হতে হবে। বিশেষত তরুণদের।

গায়ক শুভ্র দেব বলেন, বাংলাদেশে এখন কর প্রদানের পরিবেশ খুবই ভালো। নিজেদের টাকা দিয়ে আমরা পদ্মা সেতু করতে পারলে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ারও করতে পারব। আর তা করতে চাইলে সবাইকে কর দিতে হবে।

চিত্রনায়ক রিয়াজ বলেন, অর্থমন্ত্রী বলেছেন কর দেয়া বাহাদুরি, কর দেয়ার মাধ্যমে আমিও তা মনে-প্রাণে বিশ্বাস করি। পদ্মাসেতুর কোনো একটি রড আমার টাকায় কেনা তা ভাবতেই মনেপ্রাণে গর্ব করি। কর দেয়া অভ্যাসের ব্যাপার। তাই সবাইকে এই অভ্যাস গড়ে তুলতে হবে।

এনবিআর সদস্য (আয়কর) জিয়া উদ্দিন মাহমুদসহ এনবিআরের কর্মকর্তারা আয়কর দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷

Tags: আয়করআয়কর দিবসএনবিআরজাতীয় রাজস্ব বোর্ডরিটার্ন দাখিললিড নিউজ
Previous Post

বাবার অনুপ্রেরণায় আজকের সাদমান

Next Post

আমাদের সময়েই সকল উন্নয়ন দৃশ্যমান হয়েছে: ওবায়দুল কাদের

Next Post

আমাদের সময়েই সকল উন্নয়ন দৃশ্যমান হয়েছে: ওবায়দুল কাদের

নির্বাচনী পরিবেশ নষ্টের সূচনা বিএনপির হাত ধরেই হয়েছে: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT