চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করদাতাদের জন্য বিশেষ ছাড় দিচ্ছে ভারত সরকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:38 অপরাহ্ন 15, মে 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A
জনপ্রতিনিধি ও করদাতাদের জন্য কর পরিশোধের জন্য অনলাইন সেবা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের এই সঙ্কটসময়ে করদাতাদের হাতে বাড়তি নগদের জোগান দিতে টিডিএস এবং টিসিএসের হার ২৫ শতাংশ কমিয়েছে ভারতের কেন্দ্র সরকার।

আয়কর দফতরের বরাতে হিন্দুস্থান টাইমস এ সংবাদ জানিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

ভারতীয় আয়কর দপ্তর জানিয়েছে, যদি কোনও কর্মী ফি হিসেবে এক কোটি টাকা পান, তাহলে তার ১০ শতাংশ হারে ১০ লাখ টাকা টিডিএস কাটা হত। ফলে তিনি হাতে ৯০ লাখ টাকা পেতেন। নতুন নিয়মের পর ৭.৫ শতাংশ হারে টিডিএস কাটা হবে। ফলে সংশ্লিষ্ট কর্মী ৯২.৫ লাখ টাকা পাবেন।

নতুন এই হার ডিভিডেন্ড, কনট্র্যাক্টর, সাব-কনট্র্যাক্টর, ইনসুরেন্স কমিশন, ব্রোকারেজ, স্থাবর সম্পত্তি ও যন্ত্রপাতি ভাড়া এবং পেশাগত ফি’র ক্ষেত্রে প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে। সুবিধা পাবেন ব্যাংক গ্রাহকরাও, যদি কোনও ব্যক্তি ব্যাংক থেকে ২০,০০০ টাকা সুদ পান, তাহলে বর্তমান ১০ শতাংশ হারে ২,০০০ টাকা টিডিএস কাটবে। নয়া হারে ১,৫০০ টাকা টিডিএস কাটবে ব্যাংক। অর্থাৎ ওই ব্যক্তি বাড়তি ৫০০ টাকা পাবেন।

আরো জানানো হয়েছে, টিডিএস হার হ্রাসের ফলে বাড়ির মালিক, চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট, স্থাপত্যবিদ, চিকিৎসক, আইনজীবী, ফ্রিলান্সার এবং পরামর্শদাতাদের হাতে বাড়তি টাকা আসবে। যেমন – এক লাখ টাকা দিয়ে কোনও ব্যক্তি যদি বাড়ি ভাড়া দেন, তাহলে ১০ শতাংশ টিডিএস কাটার পর তিনি ৯০,০০০ টাকা পেতেন। এখন সেটা বেড়ে হবে ৯২,৫০০। কারণ টিডিএস হার কমে ৭.৫ শতাংশ হওয়ায় ৭,৫০০ টাকা কাটা হবে।

এই নতুন হারে সুবিধা পেতে হলে অবশ্যই আধার বা প্যান কার্ড দিতে হবে, না দিলে টিডিএস বা টিসিএসের হারে কোনও ছাড় মিলবে না। নতুন এই হার শুধুমাত্র চলতি বছরের ১৪ মে থেকে ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর হবে। ফলে ১৪ মে’র আগে নতুন টিডিএস হার কার্যকর হবে না।

Tags: করদাতাকরোনাভাইরাস
Previous Post

কুরআন তিলাওয়াত শ্রেষ্ঠতম নফল ইবাদত

Next Post

স্বাস্থ্যবিধি মেনে ড. আনিসুজ্জামানের দাফন সম্পন্ন

Next Post
শ্রদ্ধাঞ্জলি জানাতে মরদেহ বহন করছে স্বজনরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যবিধি মেনে ড. আনিসুজ্জামানের দাফন সম্পন্ন

নির্মাতা ও অভিনেতা ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইনে ‘গুলাবো সিতাবো’ মুক্তির ঘোষণা, চটেছেন হল মালিকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT