চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট কম কাস্ট হওয়ায় ‘ইভিএম’কে দুষলেন আইভি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:14 অপরাহ্ন 17, জানুয়ারি 2022
in - সেমি লিড, রাজনীতি
A A
আইভি ভোটের ফলাফল নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের কারণে ভোট কম পড়েছে বলে অভিযোগ করেছেন তৃতীয় মেয়াদে পুনঃনির্বাচত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি।

সোমবার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন: ইভিএম নতুন টেকনোলজি, ভোট অনেক কম হয়েছে; ইভিএম না হলে পার্সেন্টেজটা আরেকটু বেশি হতো। ইভিএম আরেকটু ফার্স্ট হলে ভালো হতো। হয়ত ভোটের পার্সেন্টেজটা আরেকটু বেশি হত।

অনেক নারী ভোটার ভোট দিতে পারেনি অভিযোগ করে আইভি বলেন: নদীর ওপারের নারী ভোটাররা ভোট দিতে পারেন নাই। নারী কক্ষগুলো দোতলা তিনতলা দেওয়া হয়েছে, এটাও ঠিক হয়নি। আমার মনে হয় অনেকে জানে এই ভোটগুলো আমার, এটা ভেবেই তারা এটা করলো কিনা আমি জানিনা। নারীরা এবং যারা একটু বয়স্ক তারা সবসময় আমাকে ভোট দেয়। আমার ভোটব্যাংকে কেউ হানা দেওয়ার চেষ্টা করেছে কিনা সেটা জানি না, দেখতে হবে।

এসময় পুনঃনির্বাচিত হওয়ায় জনগণকে আবারও ধন্যবাদ জানান তিনি। বলেন: আপনাদের (সাংবাদিক) মাধ্যমে আমি আমার নগরবাসীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি। আমার সাথে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমার দলের নেতাকর্মী সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। মানুষ যে বারবার আমাকে ভোট দিচ্ছে সেটা আল্লাহর অশেষ রহমত বলে মনে করি। আল্লাহর প্রতি আমি অসম্ভব ভাবে গ্রেটফুল। মানুষের প্রতি আমি অসম্ভব কৃতজ্ঞ।

তিনি আরও বলেন: ভালো লাগছে এই জন্য যে আগামী পাঁচ বছরের জন্য আমি আমার জনগণের খেদমত করতে পারব। যে মেগা প্রজেক্ট গুলো চলছে, সেগুলো নারায়ণগঞ্জবাসীর জন্য আমি শেষ করতে পারবো; কাজ করতে পারব।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাতি মার্কার  তৈমুর আলম খন্দকারের সঙ্গে দেখা করার ইচ্ছের কথা জানান এসময় আইভি। বলেন:  প্রতিদ্বন্দ্বী কাকার বাসায় আজকে যেতে চেয়েছিলাম। কিন্তু তিনি বাসায় নেই, বিকালে যদি তিনি বাড়িতে থাকেন সেখানে যাওয়ার চেষ্টা করবো। উনি মুরুব্বী, উনার সাজেশন নিয়ে আগেও কাজ করেছি; সামনেও কাজ করব। তিনি যে ইশতেহার দিয়েছেন, যে কাজগুলো আমি সহজে করতে পারব সেগুলো করবো।

জননেত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে জনগণকে সঙ্গে নিয়ে স্থানীয় সরকারের কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন পুনঃনির্বাচিত এ মেয়র।

করোনা পরিস্থিতি ভালো হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার কথাও জানান তিনি। এসময় তার প্রচারণায় এসে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার করোনায় আক্রান্ত  হবার তথ্য দেন আইভি।

Tags: ইভিএমইলেকট্রনিক ভোটিং মেশিননারায়ণগঞ্জ সিটি করপোরেশননাসিক নির্বাচন ২০২২
Previous Post

যুক্তরাষ্ট্রে বিএনপির লবিস্ট নিয়োগের নথি সংসদে উত্থাপন

Next Post

ফ্রেঞ্চ ওপেনেও খেলতে পারবেন না জোকোভিচ, যদি…

Next Post
অলিম্পিক টেনিস খেলোয়াড়ের বিশ্রাম নেওয়ার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রেঞ্চ ওপেনেও খেলতে পারবেন না জোকোভিচ, যদি...

তথ্যমন্ত্রী নারায়ণগঞ্জের নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের মত জাতীয় নির্বাচনও চমৎকার হবে: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT