চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধেই আম্পায়ারদের অভিযোগপত্র!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:07 অপরাহ্ন 07, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, আম্পায়ার ও ব্যাটসম্যান উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সদ্যসমাপ্ত জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) আম্পায়ারিং নিয়ে বিতর্কের অন্ত ছিল না। ক্রিকেটাররা কয়েকজনের আম্পায়ারিং জ্ঞান নিয়েই প্রশ্ন তোলেন। কোচের দায়িত্বে থাকা জাতীয় দলের সাবেক এক অধিনায়কও ফেসবুক পোস্টে বাজে আম্পায়ারিংয়ের বিষয়টি সামনে আনেন। তার প্রেক্ষিতে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু ব্যবস্থা নেন।

চলতি বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) থেকে ৬ আম্পায়ারকে সরিয়ে নেন মিঠু। এতে ক্ষোভ তৈরি হয়েছে আম্পায়ারদের মাঝে। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশন থেকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বরাবর একটি চিঠি দেয়া হয়েছে।

সংগঠনের সভাপতি কাজী মো. উসা স্বাক্ষরিত চিঠিতে দাবি করা হয়েছে, আম্পায়ারদের ভুল-ত্রুটি ও শাস্তির বিষয়টি সংবাদমাধ্যমের
সামনে এনে সামাজিকভাবে হেয় করা হয়েছে আম্পায়ারদের। আরও দাবি করা হয়েছে, ক্রিকেটে ভুল হতেই পারে তবে তা মিডিয়াতে আনার নজির আইসিসিও কখনো দেখায়নি।

আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বিসিবি সভাপতির কাছে অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

জাতীয় লিগে আম্পায়ারিং নিয়ে অভিযোগ আসার পর তদন্ত করে আম্পায়ারিং কমিটি। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করেন তারা।

জানা গেছে, সেখানে ছয় আম্পায়ারের কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তারা হলেন- জয়নাল আবেদীন, সাইয়েদ মোজাহিদুজ্জামান স্বপন, সাইফুল ইসলাম জুয়েল, মোহাম্মদ ওয়াহিদ, শফিউদ্দিন আহমেদ বাবু ও আসাদুর রহমান।

Tags: আম্পায়ারিংজাতীয় লিগলিড স্পোর্টসশাস্তি
Previous Post

দেশের কতো প্রেক্ষাগৃহে চলছে ‘অ্যানিমেল’?

Next Post

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন চালুর তারিখ ঘোষণা

Next Post
ঢাকা শহরে মেট্রোরেল ট্রেনের চলাচল, আধুনিক পরিবহন ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন চালুর তারিখ ঘোষণা

নভেম্বর মাসের সেরা খেলোয়াড় হিসেবে ট্রাভিস হেডের ছবি, শামি ও ম্যাক্সওয়েল পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

নভেম্বর সেরার দৌড়ে শামি-হেড-ম্যাক্সওয়েল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT