সামিয়া রহমান প্রিমা: কিডনি ও হার্টে জটিলতা এবং ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখা কমান্ডো মো. খলিলুর রহমান। তাকে বাঁচিয়ে রাখতে সরকারকে পাশে চায় তাঁর পরিবার।
জীবনবাজি রেখে দেশ স্বাধীন করেছিলেন এই বীরযোদ্ধা কমান্ডো খলিলুর রহমান। ৬৮ বছর বয়সে এসে তিনি লড়াই করছেন জীবনের সাথেই। মুক্তিযুদ্ধে নৌ কমান্ডোদের অভিযানে বিশেষ অবদান রেখেছিলেন তিনি। সেসময় পাকিস্তানিদের হাতে ধরা পড়লেও পালিয়ে এসে আবারো যুদ্ধে যোগ দেন।
হৃদরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে আছেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে। তার শরীরের ডান পাশ অবশ হয়ে গেছে। এখন কথাও বলতে পারছেন না তিনি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি তার প্রাপ্য সম্মান পাবেন বলে বিশিষ্টজনরা আশা করছেন।
মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার আলোকে মুক্তিযুদ্ধ ও নৌ-কমান্ডো অভিযান, সাগর তলে মুক্তিযুদ্ধ ও যুদ্ধে যুদ্ধে স্বাধীনতাসহ বেশ কয়েকটি বই লিখেছেন কমান্ডো খলিলুর রহমান।
আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে









