চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কমলা রকেট’-এর প্রদর্শনী শুক্রবার সন্ধ্যায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:28 অপরাহ্ন 10, জানুয়ারি 2019
in বিনোদন
A A

বৃহস্পতিবার পর্দা উঠছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এর। যে উৎসবে আগামি নয়দিন দেখানো হবে বিশ্বের ৭২টি দেশের ২২০টি চলচ্চিত্র। এমন দাপুটে চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের একমাত্র ছবি হিসেবে বিশ্ব চলচ্চিত্রের সাথে প্রতিযোগিতা করছে নূর ইমরান মিঠুর পরিচালনা ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবি ‘কমলা রকেট’।

‘এশিয়ান ফিল্ম কম্পিটিশন’ বিভাগে শুক্রবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে দেখানো হবে ‘কমলা রকেট’। এই বিভাগে ‘কমলা রকেট’ ছাড়াও প্রতিযোগিতায় লড়ছে ভারত, ইরান,ইরাক, কাতার, কাজাখস্তান, কোরিয়া, তুরস্ক ও উজবেকিস্থানের ১৯টি চলচ্চিত্র।

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ এই স্লোগান নিয়ে এবারের উৎসব আয়োজন। ‘এশিয়ান ফিল্ম কম্পিটিশন’ বিভাগটি ছাড়াও রেট্রোস্পেকটিভ, বাংলাদেশ প্যানোরমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, ইন্ডিপেনডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম সেকশনে প্রতিযোগিতা করবে দেশ-বিদেশের চলচ্চিত্র গুলো।

এদিকে ভারত, শ্রীলঙ্কা ও নেপালের বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত হয়েছে ‘কমলা রকেট’। গেল বছরের শেষ দিকে শ্রীলঙ্কায় জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট ডেব্যু ডিরেক্টর’-এর পুরস্কার অর্জন ছাড়াও ভারতের গোয়া ফিল্ম মার্কেটেও প্রশংসা পেয়েছে ছবিটি।

কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে ‘কমলা রকেট’-এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিঠু। ছবির গল্পে‘কমলা রকেট’ মূলত একটি স্টিমারের নাম। এই স্টিমারটিই পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মোশাররফ করিম ও জয়রাজ। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ, আবু রায়হান রাসেল।

Tags: কমলা রকেটজয়রাজডমিনিক গোমেজঢাকা চলচ্চিত্র উৎসবতৌকীর আহমেদনূর ইমরান মিঠুবাপ্পা শান্তনুমোশাররফ করিমলিড বিনোদনশাহাদুজ্জামানসামিয়া সাঈদসেওতি
Previous Post

বাংলাদেশের দুই তরুণের ‘বার্লিনালে ট্যালেন্ট ক্যাম্পাস’ যাত্রা

Next Post

‘নারীবিদ্বেষী’ মন্তব্য করে বিপাকে পান্ডিয়া

Next Post

‘নারীবিদ্বেষী’ মন্তব্য করে বিপাকে পান্ডিয়া

ফেসবুক স্ট্যাটাসের জেরে জবি ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT