চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কমলা রকেট’-এর ট্রেলারে সিয়ামের মুগ্ধতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:36 অপরাহ্ন 08, জুন 2018
in বিনোদন
A A

আসছে ঈদে মুক্তি পেতে চলেছে নিজের প্রথম ছবি ‘পোড়ামন ২’। তা সত্বেও ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘কমলা রকেট’-এর ট্রেলার দেখে নিজের মুগ্ধতার কথা অকপটে জানালেন অভিনেতা সিয়াম আহমেদ। দর্শককে আহ্বান জানালেন, হলে গিয়ে ছবিটি দেখতে।

হ্যাঁ। আসছে ঈদে মুক্তি নিশ্চিত হয়েছে আলোচিত ‘পোড়ামন ২’। ছবিতে নায়ক হিসেবে বড় পর্দায় অভিষিক্ত হতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। সবকিছুতে ইতিবাচক এই অভিনেতাকে মুগ্ধ করলো ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত নূর ইমরান মিঠুর পরিচালনায় প্রথম ছবি ‘কমলা রকেট’-এর ট্রেলার।

ট্রেলার দেখে নিজের মুগ্ধতা প্রকাশ করে ঈদে সবাইকে সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে বলেন: মিঠু ভাইকে আমি দেখে ছিলাম ‘পিঁপড়াবিদ্যা’ ছবিতে। তিনি এবার তার পরিচালিত প্রথম ছবি নিয়ে আসছেন। এই ছবিতে আছেন শক্তিমান দুই অভিনেতা তৌকীর আহমেদ ও মোশাররফ করিম। আছেন আমাদের কাছের মানুষ সামিয়া সাঈদ। এমন ছবিগুলোকে ইনস্পয়ার্ড করতেই আমি সিনেমা হলে যাবো ছবিটি দেখতে। আপনারাও হলে এসে ছবিটি দেখুন।
ট্রেলারে ‘কমলা রকেট’:

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘কমলা রকেট’। এরইমধ্যে শুরু হয়েছে ছবিটির প্রচারণা। ট্রেলারের পর ছবির প্রথম গানও নিয়ে এলেন নির্মাতা নূর ইমরান মিঠু। গানের শিরোনাম ‘মোমবাতি’। গানটির কথা, সুর ও কম্পোজিশনে আছেন মোহন শরীফ নামের এক তরুণ মিউজিশিয়ান।

কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে ‘কমলা রকেট’-এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিঠু। ছবির গল্পে ‘কমলা রকেট’ মূলত একটি স্টিমারের নাম। এই স্টিমারটিই পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। চলচ্চিত্রটির পরিবেশকের দায়িত্ব পালন করছে ‘অভি কথাচিত্র’।

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা ও বর্তমানের তুখোড় নির্মাতা তৌকীর আহমেদ। ছবিতে দালাল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ,আবু রায়হান রাসেল।
‘কমলা রকেট’-এর প্রথম গান:

Tags: কমলা রকেটমিঠুলিড বিনোদনসিয়াম আহমেদ
Previous Post

পানীয় রেসিপি: খেজুরের স্মুদি

Next Post

‘ছোট কাকু ফুলের মত শৈশবের মানসিক পরিচর্যা করে’

Next Post
ছোট কাকু ক্লাব থেকে সুবিধাবঞ্চিতদের সহায়তা করছেন কণা রেজা। আছেন নাসিরউদ্দিন ইউসুফ ও মিম মানতাসা

‘ছোট কাকু ফুলের মত শৈশবের মানসিক পরিচর্যা করে’

বাজেট যেন সাধারণ মানুষের জন্য নতুন কষ্ট বয়ে না আনে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT