চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবে আসবে বিএনপির সেই সময় ও সুযোগ?

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
10:16 অপরাহ্ন 15, জানুয়ারি 2017
in রাজনীতি
A A

বিএনপির আন্দোলনে নামার সময়-সুযোগ কবে আসবে? দলের কর্মী-সমর্থকদের মনে এমন প্রশ্ন জাগছে।

অবশ্য দলের নেতারা বলছেন, পরিস্থিতি বুঝে কৌশল নির্ধারণ করা হবে। ইতোমধ্যে দলকে রাজপথের উপযোগী করতে সময় পাওয়া গেছে। কৌশলগত পরিকল্পনাও প্রায় সম্পন্ন। এখন উচ্চপর্যায়ের ইঙ্গিত পেলেই কর্মীরা রাজপথে নামবে। তবে সেই ইঙ্গিতের জন্য মহাসচিবের কথা মতোই সুযোগের অপেক্ষায় আছে বিএনপি।

‘বিএনপি নালিশ পার্টিতে পরিণত হয়েছে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাব দিয়েছেন দলটির দুই নেতা। তাদের একজন বলেছেন, ‘আওয়ামী লীগের সদ্য সাধারণ সম্পাদক আগের মতোই চটুল কথা দিয়ে আলোচনার কেন্দ্রে থাকার চেষ্টা করছেন।’

অারেক নেতার মন্তব্য, ‘নালিশ করে নয় বরং শান্তিপূর্ণ এক যুদ্ধে আছে বিএনপি।’

রাজপথে নামার সময়-সুযোগ কবে আসবে? চ্যানেল আই অনলাইনের এই প্রশ্নের জবাবে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দাবি আদায়ে সোচ্চার আছে বিএনপি। তবে বড়ধরণের আন্দোলনে নামার যে ইঙ্গিত মহাসচিব দিয়েছেন তার জন্য সময়-সুযোগ দরকার। সে সময়-সুযোগ এলেই জনগণকে নিয়ে রাজপথে নামবে বিএনপি।’

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপিকে ‘নালিশ পার্টি’  বলার সমালোচনায় তিনি বলেন, ‘সমালোচনা করা গণতন্ত্রের স্বীকৃত বিষয়। অথচ ওনারা তা মানতে পারেন। সমালোচনাকে ‘নালিশ’ বলে জনগণকে বিভ্রান্ত করেন। বিএনপি মানুষের অধিকার নিয়ে সংগ্রাম করছে। অথচ তা বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। অন্যায়-অনিয়মের প্রতিবাদই রাজনীতির ভাষা। অগণতান্ত্রিক সরকারের কাছে সেই প্রতিবাদকে নালিশ মনে হবেই। আমরা নালিশে নাই। শান্তিপূর্ণ এক যুদ্ধে আছি আমরা।’

আন্দোলনের ব্যাপারে দলের মহাসচিব এবং যুগ্ম মহাসচিবের বক্তব্যের প্রতিধ্বনি করেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘বিএনপি এক এগারোর পর থেকেই রাজপথে আছে। আন্দোলনে পরিস্থিতি বুঝে কৌশল নিচ্ছে দল। রাজপথে নামতে দলকে সাংগঠনিকভাবে শক্ত করা প্রয়োজন ছিলো। সে অনুযায়ী কৌশলগত পরিকল্পনাও সম্পন্ন হয়েছে। এখন যে কোনো সময় আন্দোলনে নামতে প্রস্তুত দল’।

বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা

ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বিএনপির সহযোগি সংগঠন মহিলা দলের সাবেক এই সভানেত্রী বলেন বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ পেয়েও তিনি আগের মতো চটুল কথা বলছেন। বিএনপি নালিশের রাজনীতি করে না। বিএনপি জনগণের কথা বলে, জনগণের ভোটাধিকারের কথা বলে।’

১৪ জানুয়ারি ডেমোক্রেসি এন্ড ডেভলপমেন্ট স্টাডিজের উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, তার দল শেষ পর্যন্ত লড়াই করে যাবে এবং সময় ও সুযোগমতো আন্দোলনে নামবে।

একই দিন একটি প্রকল্প উদ্বোধনে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে বলেন, ‘আন্দোলনে-নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টিতে পরিণত হয়েছে। শুধু নালিশ করাই তাদের কাজ।’

 

Tags: বিএনপি-রুহুল কবির রিজভীবিএনপির আন্দোলন
Previous Post

নির্ধারিত সময়েই রামপাল বিদ্যুৎ প্রকল্প থেকে উৎপাদন শুরু হবে: অর্থমন্ত্রী

Next Post

কোহলি-যাদবের তাণ্ডবে ভারতের জয়

Next Post

কোহলি-যাদবের তাণ্ডবে ভারতের জয়

ছবিতে ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT