চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবুতরটি বিক্রি হলো ১৬ কোটি টাকায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:10 পূর্বাহ্ন 16, নভেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
একজন ব্যক্তির হাতে ধরা একটি পাখি, পাখিটির চোখ ও পালক স্পষ্ট দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েকদিন ধরে নিলাম চলার পর রেকর্ড দামে নিউ কিম নামের সেই বিশেষ প্রজাতির কবুতরটি বিক্রি হয়েছে। বেলজিয়ামের ওই ‘রেসিং পিজন’ ১৬ কোটি ৪ লাখ ৫২ হাজার টাকায় (১ ইউরো = ১০০.২৫ টাকা) কিনেছেন চীনের এক ধনাঢ্য ব্যবসায়ী। 

বিবিসি জানায়, কয়েকদিন আগে ২ বছর বয়সী ও মেয়ে কবুতরটিকে বিক্রির জন্য নিলামে তোলা হয়। গতকাল রোববার তা বিক্রি হয়। নিলামে ১ দশমিক ৬ মিলিয়ন ইউরো দাম হেঁকে কবুতরটি কেনেন ওই ব্যবসায়ী।

‘রেসিং পিজন’ বিক্রির ক্ষেত্রে এটা বিশ্ব রেকর্ড। বিশেষ প্রজাতির এই কবুতরের কাজ হল উড়ার প্রতিযোগিতায় অংশ নেয়া। সাধারণত কবুতরগুলোকে একশ থেকে এক হাজার দূরত্বের কোনো স্থানে ছেড়ে দেয়া হয়। তারপর সবচেয়ে আগে উড়ে যে নির্দিষ্ট বাড়িতে পৌঁছাতে পারে সেই বিজয়ী হয়। আর পুরস্কার হিসেবে মোটা অংকের অর্থ পায় সেই কবুতরের মালিকের।

কবুতরদের এই প্রতিযোগিতায় সর্বশেষ বিজয়ী আর্মান্ডো, যাকে পরে ফর্মুলা ওয়ান রেস চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটনের নামে নামকরণ করা হয়।

বিবিসি বাংলা জানায়, নিউ কিম ২০১৮ সাল থেকে বেশ কয়েকটি প্রতিযোগিতায় জিতেছে। তারপর সে প্রতিযোগিতা থেকে অবসরে গেছে। অবসর জীবনে বেশ কিছু ছানার জন্ম দেয় সে।

নিউ কিমের মালিক একটি বেলজিয়ান পরিবার, এই বিপুল পরিমাণ অর্থে কবুতরটি বিক্রি হওয়ায় রীতিমতো বিস্মিত। যে চীন ধনাঢ্য ব্যক্তি তাকে কিনেছে তার শখ হল ‘রেসিং পিজন’ সংগ্রহ করা।

চীনে সম্প্রতি ‘পিজন রেসিং’ খুবই জনপ্রিয়তা পেয়েছে। নিউ কিম মেয়ে কবুতর হওয়ায় তার দাম এত বেশি হয়েছে কারণ তাকে এই প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগানো যায়।

এর আগে বেলজিয়ামেই বিশ্বের সবচেয়ে দামি কবুতরের রেকর্ডটি ছিল কিমেরই স্বদেশী ‘আরমান্ডো’র দখলে। ২০১৯ সালে  তাকে ১ দশমিক ২৫ মিলিয়ন ইউরোতে কিনে নিয়েছিলেন আরেক চীনা ব্যবসায়ী।

Tags: কবুতর
Previous Post

আবার আইসোলেশনে বরিস জনসন

Next Post

এবার স্পেসএক্সের রকেটে মহাকাশে ৪ নভোচারী

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এবার স্পেসএক্সের রকেটে মহাকাশে ৪ নভোচারী

মীর নাসিরের জামিন আদেশ মুলতবি, আদালত ভবনে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

মীর নাসিরের জামিন আদেশ মুলতবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT