চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবি শামসুর রাহমানের ৮৮তম জন্মদিন অাজ

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
11:59 অপরাহ্ন 22, অক্টোবর 2016
in বাংলাদেশ, শিল্প সাহিত্য
A A

বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি শামসুর রাহমানের ৮৮তম জন্মদিন অাজ।
বাঙালীর প্রিয় এ কবির সৃষ্টি কর্মে শুধু স্বাধীনতাই নয়, সেই সঙ্গে মৌলবাদ, ধর্মান্ধতা, প্রেম, দ্রোহ ও বিশ্বজনীনতাসহ সব কিছুই উঠে এসেছে, যা আজও আমাদের উজ্জীবিত করে। আর এ কারণেই তিনি বাঙালীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবিদের একজন এবং আমাদের চলার পথের পাথেয়।

কবির জন্মবার্ষিকী স্মরণে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচীর আয়োজন করেছে।

সকালে বনানী কবরস্থানে কবির সমাধিতে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা, গান ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর কবির সমাধিতে বাংলা একাডেমি, জাতীয় কবিতা পরিষদ, শামসুর রাহমান স্মৃতি পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুস্পমাল্য অর্পণ করবে।

তার স্মরণে বিকেল ৪টায় বাংলা একাডেমি, জাতীয় কবিতা পরিষদ ও শামসুর রাহমান স্মৃতি পরিষদ যৌথভাবে একাডেমির রবীন্দ্র চত্বরে আলোচনা, নিবেদিত কবিতাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%a7

কবির জন্মদিনে চ্যানেল আই’তে রাজু আলীমের পরিচালনা ও রোকেয়া প্রাচীরের উপস্থাপনায় শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান ‘শিল্প বিনোদন’ এর বিশেষ পর্ব প্রচারিত হবে বিকেল সাড়ে ৫টায়। এ অনুষ্ঠানে কবির সাহিত্য নিয়ে আলোচনা করবেন  বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান এবং ভারতের কবি ও অনুবাদক শংকর সেন।

এছাড়া প্রিয় কবির জন্মদিনে অভিব্যক্তি ব্যক্ত করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং কবি কামাল চৌধুরী। শামসুর রাহমান এর কবিতা থেকে আবৃত্তি করবেন আসাদুজ্জামান নূর, আল মনসুর ও ডালিয়া আহমেদ।

চ্যানেল আই’র আর্কাইভ থেকে অনুষ্ঠানে কবির স্বকণ্ঠের আবৃত্তি থাকবে শমী কায়সার এর সঙ্গে। স্টুডিও’তে কবি শামসুর রাহমান’কে নিয়ে স্মৃতিচারণ করবেন সম্লিলিত সাংস্কৃতিক জোট সভাপতি গোলাম কুদ্দুস এবং জাতীয় কবিতা পরিষদ এর সভাপতি কবি মোহাম্মদ সামাদ।

 

Tags: শামসুর রহমান
Previous Post

যৌন নির্যাতনের অভিযোগকারীদের বিরুদ্ধে আদালতে যাবেন ট্রাম্প

Next Post

সালফারের মজুদে আগুন দিয়ে পালালো আইএস জঙ্গিরা

Next Post

সালফারের মজুদে আগুন দিয়ে পালালো আইএস জঙ্গিরা

পরচুলা তৈরি করে সংসারের হাল ধরেছেন নারীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT