চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবি মাহবুবুল হক শাকিল-এর কাব্যগ্রন্থ ‘জলে খুঁজি ধাতব মুদ্রা’র মোড়ক উন্মোচন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:09 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2017
in শিল্প সাহিত্য
A A

বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার হলে অনুষ্ঠিত হয়ে গেলো সদ্য প্রয়াত কবি মাহবুবুল হক শাকিল-এর তৃতীয় কাব্যগ্রন্থ ‘জলে খুঁজি ধাতব মুদ্রা’র মোড়ক উন্মোচন।

বইটি প্রকাশ করছে অন্বেষা প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ; ভূমিকা লিখেছেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

‘জলে খুঁজি ধাতব মুদ্রা’ কবির তৃতীয় কাব্যগন্থ। এর আগের গত দুই বছর ফেব্রুয়ারির ৬ তারিখেই প্রকাশিত হয় তার আরও দুটি কবিতার বই।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানের বৈঠকি আড্ডায় উপস্থিত ছিলেন কবি হেলাল হাফিজ, কবি হাবিবুল্লাহ সিরাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফখরুল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব ডাঃ দীপু মনি (এমপি), মাহবুবুল হক শাকিলের মেয়ে মৌমি ও তার স্ত্রী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি।

মাহবুবুল হক শাকিলের প্রথম কাব্যগ্রন্থ  ‘খেরোখাতার পাতা থেকে’ প্রকাশিত হয় ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি। এর ঠিক একবছর পর ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি প্রকাশিত হয় দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মন খারাপের গাড়ি’।

গত বছরের ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি এবং কবি ও লেখক মাহবুবুল হক শাকিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সদ্য প্রয়াত এই কবি পড়াশোনা করেছেন ময়মনসিংহ জিলা স্কুল ও আনন্দমোহন কলেজে। তার পৈত্রিক নিবাস ময়মনসিংহ হলেও মাহবুবুল হক শাকিলের জন্ম টাঙ্গাইলে।

১৯৬৮ সালের ২০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

Tags: মাহবুবুল হক শাকিল
Previous Post

রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হলো সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য

Next Post

সুরঞ্জিত সেনগুপ্ত: অসাম্প্রদায়িক রাজনীতির পুরোধা

Next Post

সুরঞ্জিত সেনগুপ্ত: অসাম্প্রদায়িক রাজনীতির পুরোধা

অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের আধার নিঝুমদ্বীপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT