চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবিতা কেবল কণ্ঠের না, মস্তিষ্কেরও শিল্প: শিমুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:18 পূর্বাহ্ন 20, মে 2015
in অন্যান্য, শিল্প সাহিত্য
A A

‘কবিতাকে শুধুমাত্র শুদ্ধ উচ্চারণ আর ভরাট গলা এই দুয়ের সংমিশ্রণ বললেই হবে না। বরং কবিতাকে নিতে হবে চর্চা হিসেবে। তাহলেই অনেকটা সময় পেরিয়ে আপনি পারবেন নিজেকে সত্যিকারের কবিতাপ্রেমী হিসেবে গড়ে তুলতে।’

শিল্পচর্চা করতে গেলে অবশ্যই কতগুলো মৌলিক বিষয় থাকা উচিত। যেমন: ধৈর্য থাকতে হবে, প্রতিনিয়ত চর্চা করতে হবে এবং বিষয়টার সাথে লেগে থাকতে হবে। কবিতা কেবল কণ্ঠের শিল্প না, বরং মস্তিষ্কের শিল্প।’

কবিতার সঙ্গে নিজের বা মানুষের সম্পর্ককে এভাবেই ব্যাখ্যা করছিলেন আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফা।

সম্প্রতি কবিতা নিয়েই শিমুল মুস্তাফার সাথে এক আলোচনায় বসেছিলো চ্যানেল আই অনলাইন। কথায় কথায় উঠে আসলো কবিতা নিয়ে এদেশের মানুষদের অনাগ্রহ এবং তার মনোভাবের কথাও।

বললেন, আজকাল অনেকেই পাইরেসির দিকে ঝুঁকেছে। এরফলে একটা অ্যালবাম বাজারে আসার আগেই সেটা অনলাইন বা ইউটিউবে সহজলভ্য হয়ে যাচ্ছে। তাহলে অ্যালবামের আর মানে কি থাকলো?

তাই অ্যালবাম নিয়ে কাজ করার ইচ্ছে আপাতত নেই এই আবৃত্তিকারের। আর আজকাল ছেলেমেয়েরা সাহিত্য বা আর্টস নিয়ে পড়াশোনা করতে চায় না। পড়তে চায় বিবিএ, এমবিএ। অর্থনৈতিক দিক থেকেই পরিমাপ করে নিজেদের প্রাপ্তি। এভাবে চললে কবিতার স্থান হবে কোথায়? নতুন প্রজন্মই বা কি করে পরিচিত হবে কবিতার সঙ্গে।

শিমুল মুস্তাফা বললেন, আবৃত্তি আমাদের সংস্কৃতিরই একটি অংশ। তাই সেটাকে চর্চা করে আমাদেরই টিকিয়ে রাখতে হবে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়লে সেটাকে আমরা ধনী দেশ বলবো বটে কিন্তু সংস্কৃতিক প্রবৃদ্ধি না হলে কি দেশটা সুষ্ঠু দেশ হিসেবে গড়ে উঠবে? সংস্কৃতি ছাড়া ধনী কোনো দেশ কিন্তু সৌদি আরবও হয়ে উঠতে পারে। আমরা নিশ্চয়ই সেটা চাই না।

তাহলে এর সমাধান কি? নাকি এভাবেই বিলীন হয়ে যাবে এই সংস্কৃতিও?

সচেতনরা সিদ্ধান্ত নিলেই এসব সমস্যার সমাধান আনা সম্ভব বলে মনে করেন এই কবিতাপ্রেমী। বলেন, এসব সমস্যা থেকে নতুন প্রজন্মকে উঠিয়ে আনতে হলে সচেতন হতে হবে নীতি নির্ধারকদেরই। আমাদের ইতিহাস খুব নির্মম। বারবার লোভের দিকে এগোলে একসময় সেই লোভটাকেই প্রতিরোধ করা অসম্ভব হয়ে যায়। কবিতার মতো একটি বিষয়কে ত্রিমাত্রিক করে তোলার কাজটা কিন্তু সহজ নয়। কবিতার সাথে কোনো অনুষঙ্গ ব্যবহার করার সুযোগ নেই। না অঙ্গভঙ্গি, আর না কোনো বাদ্যযন্ত্র।

ইতিহাস নির্ভর কোনো কবিতা আবৃত্তি করলেই সেটা যেনো চোখের সামনে ভেসে উঠে, এমন আবৃত্তি রপ্ত করতে না পারলে আবৃত্তিকারের গ্রহণযোগ্যতা পাওয়া কঠিন বলে মনে করেন তিনি।

Tags: কবিতা আবৃত্তিশিমুল মুস্তাফা
Previous Post

শেষ মিনিটের গোলে মোহামেডানের জয়

Next Post

তিন সিটির বর্জ্য ব্যবস্থাপনায় জাইকার অনুদান

Next Post

তিন সিটির বর্জ্য ব্যবস্থাপনায় জাইকার অনুদান

টুইটারের সাথে গুগলের চুক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT