চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কবরীকে হারিয়ে ফেলার অনুভূতি বলে বোঝানো যাবে না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:46 অপরাহ্ন 17, এপ্রিল 2021
in বিনোদন
A A
প্রখ্যাত অভিনেত্রী কবরীর স্মরণে শোক প্রকাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার দুপুর ১টার দিকে বনানী কবরস্থানের সামনে কিংবদন্তী অভিনেত্রী ও মুক্তিযোদ্ধা সারাহ বেগম কবরীকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেয়া হয়। সেখানেই জানাজা শেষে হবে দাফন। 

গার্ড অব অনার দেয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগর।

তিনি জানান, করোনার এই ভয়াবহ সময়ের মধ্যে অনেকেই আসতে চেয়েছিলেন, কিন্তু করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে তাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে।

তিনি জানান, সিনিয়র অভিনেতাদের মধ্যে ফারুক সিঙ্গাপুরে মৃত্যুর সঙ্গে লড়ছে, সোহেল রানা, ওয়াসিম, জাভেদ- তারাও অসুস্থ। তবে প্রত্যেকেই কবরীর আপডেট রাখছেন।

কবরীকে হারানোর অনুভূতির কথা বলতে গিয়ে শিল্পী সমিতির এই নেতা বলেন, আমাদের দেশের স্থপতি যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তেমনি আমাদের বাংলা চলচ্চিত্রের স্থপতি হচ্ছেন রাজ্জাক-কবরী। রাজ্জাক ভাই আগেই চলে গেলেন, এবার কবরী আপাও গেলেন। তারা যে পথ আমাদের দেখিয়ে গেছেন সেই দেখানো পথে হেঁটে আজকে আমাদের পেশা হয়েছে, বাড়ি গাড়ি, অর্থ বিত্ত- সমস্ত কিছু তাদের উছিলায় হয়েছে। তাদের হারিয়ে ফেলার অনুভূতি বলে বোঝানো যাবে না।

তিনি রাজ্জাক ও কবরীর নামে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নামকরণের দাবি জানিয়ে বলেন, এমন দিনে গণমাধ্যমের বরাতে আমি সরকারের কাছে একটি অনুরোধ করতে চাই, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নাম হওয়া উচিত ‘রাজ্জাক-কবরী আর্কাইভ’। শিল্পী সমিতি আরো ভালোভাবে সামনে এটা অ্যাপ্রোচ করবে।

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কবরী। রাতে তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়।

হিমঘর থেকে শনিবার সকালে কবরীর মরদেহ মোহাম্মদপুর আল মারকাজুলে নিয়ে যাওয়া হয়।। সেখানে গোসল করানো শেষে তার মরদেহ শেষবারের মতো নিয়ে যাওয়া হয় গুলশান ২ নম্বর এলাকার লেক রোডের বাড়িতে। কিছুক্ষণ রাখার পর কবরীর মরদেহ দুপুর সাড়ে বারোটার দিকে বনানী কবরস্থান এলাকায় নিয়ে যাওয়া হয়। বনানী কবরস্থানে সমাহিত হবেন এই কিংবদন্তী।

Tags: ওয়াসিমকবরীজানাজাজাভেদদাফনমিশা সওদাগররাজ্জাক কবরীলিড বিনোদনসিনেমাসোহেল রানা
Previous Post

প্রিন্স ফিলিপকে শেষ বিদায় জানাতে প্রস্তুত ব্রিটেন

Next Post

চট্টগ্রামে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশ-শ্রমিক সংঘর্ষে নিহত ৫

Next Post
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের চিমনি ও শিল্পপ্রতিষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশ-শ্রমিক সংঘর্ষে নিহত ৫

অধ্যাপক তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসার দরজা ভেঙে অধ্যাপক তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT