চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কপোতাক্ষের পাড়ে বন্দি তিশা-সিয়াম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:42 অপরাহ্ন 12, মার্চ 2018
in বিনোদন
A A

সোমবার সন্ধ্যায় কপোতাক্ষ নদের পাড়ে প্রেম করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন তিশা ও সিয়াম। পাকিস্তানি পুলিশ কর্মকর্তা ইয়াশপাল শর্মার হাতে বন্দি হয়েছেন দুজন!

না। বাস্তবে এমনটি হওয়ার সুযোগ নেই। এটি মূলত তৌকীর আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’র শুটিং-এর দৃশ্যের কথা বলা হচ্ছে।

চলচ্চিত্রটির মাধ্যমে সিনেমায় প্রথমবারের মত জুটিবদ্ধ হয়েছেন নুশরাত ইমরোজ তিশা এবং সিয়াম আহমেদ। ১০ মার্চ খুলনার পাইকগাছায় ‘ফাগুন হাওয়ায়’র শুটিং শুরু হয়। ১২ তারিখ সোমবার থেকে একসঙ্গে শুটিং করছেন তিশা এবং সিয়াম। এতে নাসির চরিত্রে অভিনয় করছেন সিয়াম এবং দীপ্তি চরিত্রে অভিনয় করছেন তিশা।

১১ নং দৃশ্যে অভিনয়ের মাধ্যমে শুটিং শুরু হয় তিশা এবং সিয়ামের। এসময় তাদের সহশিল্পী ছিলেন আফরোজা বানু। প্রথম দিনের শুট প্রসঙ্গে তিশা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘তৌকীর ভাইয়ের চলচ্চিত্রে এর আগেও কাজ করেছি। তার কাজের ধরণে অভ্যস্ত। আর এমন জায়গায় শুট করছি তাতে মনে হচ্ছে সেই ৫২ তেই ফিরে গেছি। সিয়ামের সঙ্গে প্রথম জুটি বাঁধলেও মনে হচ্ছে না আমরা প্রথম কাজ করছি।’

এদিকে সিয়াম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমি আগেও বলেছি তৌকীর ভাইয়ের চলচ্চিত্রে কাজের সুযোগ আমার জন্য দারুন অভিজ্ঞতা। তার ওপর তিশার সঙ্গে সিনেমায় প্রথম কাজ হলেও তার সহযোগিতা অসাধারণ। আর এত সিনিয়র শিল্পীরা এখানে কাজ করছেন যা আমার অভিনয় অভিজ্ঞতাকে সমৃদ্ধ করছে।’

পাকিস্তানি পুলিশ অফিসার জামশেদ চরিত্রে অভিনয় করেছেন ‘লগন’, ‘গঙ্গাজল’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’, ‘রাউডি রাঠোর’ খ্যাত বলিউড অভিনেতা ইয়াশপাল শর্মা।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’ আরো অভিনয় করেছেন আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, ফারুক হোসেন, সাজু খাদেম, রওনক হোসেন, আজাদ সেতু, আবদুর রহিম প্রমুখ।

ছবি: মো. জাকির হোসেন

Tags: ইমপ্রেস টেলিফিল্মচ্যানেল আইতিশাফাগুন হাওয়ালিড বিনোদনসিয়াম
Previous Post

আফগানিস্তানের বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখল নেপাল

Next Post

‘এই রাত যেনো না আসে আর আমার বাংলাদেশে’

Next Post

‘এই রাত যেনো না আসে আর আমার বাংলাদেশে’

উড়োজাহাজ

ত্রিভুবন না মৃত্যুপুরী!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT