চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কপিরাইট আইন সংশোধনে গীতিকবি সংঘের চিঠি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:14 অপরাহ্ন 25, আগস্ট 2020
in বিনোদন
A A
বাংলাদেশের সাংবাদিক ও সাংগঠনিক নেতারা কপিরাইট আইন সংশোধনে চিঠি প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

কপিরাইট আইন সংশোধনে সংস্কৃতি মন্ত্রণালয়ের বাংলাদেশ কপিরাইট অফিসে চিঠি দিয়েছে গীতিকবি সংঘ। গেল রবিবার ( ২৩ আগস্ট) সন্ধ্যায় রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরীর সাথে গীতিকবি সংঘ সমন্বয় কমিটির চার সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে এই চিঠি হস্তান্তর করে। প্রতিনিধি দলে ছিলেন গীতিকবি হাসান মতিউর রহমান, আসিফ ইকবাল, কবির বকুল ও জুলফিকার রাসেল।

এ সাক্ষাতে গীতিকবিদের নৈতিক ও আর্থিক অধিকার আদায়ে গীতিকবি সংঘের সাংগঠনিক অবস্থান, সংগীতাঙ্গনে বিরাজমান অস্থিরতা ও সংক্ষুব্ধতা নিরসনে সংঘের ভূমিকা ও অবস্থান, সকল পক্ষের সাথে আলোচনার মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ তৈরির প্রচেষ্টা, কপিরাইট আইনের নানা দিকসহ গীতিকবিদের অপ্রাপ্তি ও বঞ্চনার বিষয়ে দীর্ঘ আলোচনা হয় বলে গণমাধ্যমকে জানায় গীতিকবি সংঘ। এ সময় কপিরাইট ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ রায়হানুল হারুনও আলোচনায় অংশ নেন।

আলোচনা সভায় গীতিকবিদের প্রতিনিধিত্বমূলক সংগঠন হিসেবে গীতিকবি সংঘের প্রতিনিধিরা কপিরাইট আইনে গীতিকবিসহ সকল সুরকার, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, প্রযোজক ও মিউজিক লেবেলের ন্যায্য স্বার্থ বিষয়ে শ্রদ্ধাশীল থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং আলোচনার পরিবেশ তৈরিতে সংঘের প্রচেষ্টার কথা তুলে ধরেন।

জাফর রাজা চৌধুরী কপিরাইট আইন নিয়ে গীতিকবি সংঘের আগ্রহ ও পর্যালোচনার প্রশংসা করেন এবং সংগীতাঙ্গনে গীতিকবিসহ সকল পক্ষের স্বার্থ নিশ্চিত করণে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন বলে জানিয়েছে গীতিকবি সংঘ।

আলোচনা শেষে গীতিকবি সংঘের প্রতিনিধিরা প্রস্তাবিত কপিরাইট আইনে গীতিকবি সংঘের দশটি প্রস্তাব সন্নিবেশিত করার জন্যে একটি চিঠি কপিরাইট রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরীর কাছে হস্তান্তর করেন।

Tags: আসিফ ইকবালকপিরাইট আইনগীতিকবি সংঘহাসান মতিউর রহমান
Previous Post

শিগগির খুলতে পারে ভারতের সিনেমা হল

Next Post

করোনাভাইরাস: বিদেশি পর্যটকদের জন্য এবছর খুলছে না বালি দ্বীপ

Next Post
বালি দ্বীপের সমুদ্র সৈকত, পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য, আকাশ ও জলরাশি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: বিদেশি পর্যটকদের জন্য এবছর খুলছে না বালি দ্বীপ

বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতাদের ছবি, টলি নির্মাতাদের পরিচিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালো কন্টেন্ট আর সরকারি সহায়তা: টলি নির্মাতাদের চাওয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT