চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কন্যার বর্ণনায় আলতাফ মাহমুদের শেষ কয়েক ঘণ্টা

শাওন মাহমুদ by শাওন মাহমুদ
2:08 পূর্বাহ্ন 31, আগস্ট 2015
in বাংলাদেশ
A A

২৯ অগাস্ট– উদ্ভ্রান্ত, উষ্কখুষ্ক, অশান্ত সারাদিন। ক্র্যাক প্লাটুন এর অনেক গেরিলা যোদ্ধা আজ ধরা পড়েছে। উঠোনে মাটিচাপা দেওয়া অস্ত্রভর্তি ট্রাঙ্কগুলো নিয়ে সবচেয়ে বড় চিন্তা। আগামী অপারেশনে অস্ত্রগুলো কাজে লাগাতে হবে। বাসায় যদি আর্মি রেইড করে তাহলে এগুলোর কি হবে?

সারাদিন কালো মরিস গাড়ি করে কোথায় কোথায় ঘুরেছিল সে, কে জানে। হয়ত বা অস্ত্র রাখবার জন্য নিরাপদ কোন জায়গা খুঁজেছিল। সারাদিন পর রাত ১১ টায় বাড়ি ফিরে আসার পর মা বলেছিল ভাত দেব? ভাতপ্রিয় আলতাফের খিদে ছিলনা, একদম না। তাই জবাবে বলেছিল পেট ভরা, খাবো না। শোবার ঘরে শাওন আর ঝিনু ঘুমিয়ে পড়েছিল। সন্তর্পণে সেই ঘরে ঢুকে কি করেছিল আলতাফ? কেউ জানে না। হয়ত বা নির্ঘুম চোখে সারারাত পরিবারের সবাইকে পাহারা দিচ্ছিল।

আজান দেবার পর ৩০ অগাস্ট ভোরবেলার কথা সবার জানা। ঘর ছেড়ে যাবার আগে কখনো ভাবেনি সে, এ জীবনে আর ঘরে ফেরা হবে না। ৩৭০ আউটার সার্কুলার রোড থেকে সোজা নাখালপাড়া এমপি হোস্টেল-টর্চার সেল থেকে ইন্টারোগেশন চেম্বার। ক্ষতবিক্ষত আলতাফ পানি চেয়েছিল, তাঁর মুখে পেশাব করেছিল পাকসেনারা। অত্যাচারের পালা শেষ হলে ছোট বাথরুমটায় গাদাগাদি করে ঢুকিয়ে দিত অনেকের সাথে। একটা পানির কল ছিল, শক্তি ছিল না সেটা ছেড়ে পানি খাওয়ার মত। সাথের সাথীরা একজন অন্যজনের জন্য সাধ্যমত করতো। আজলা ভরে পানি খাইয়েছিল তাদেরই কেউ। রাত ১০টার পর সবাইকে ট্রাকে করে রমনা থানায় পাঠানো হয়। সেখানে সাধারণ কয়েদীরা তাদের ভাগের শুকনো রুটি আর ডাল খেতে দিয়েছিল সে রাতে। সেদিন আর আলতাফ এর খাওয়া হয়নি, ব্যাথায় কোঁকাতে কোঁকাতে জ্বরের ঘোরে ঘুমিয়ে গিয়েছিল।

পরের দিন আবার সকাল ১০ টায় এমপি হোস্টেল-টর্চার সেল থেকে ইন্টারোগেশন চেম্বার। মুখ খোলাবার জন্য আলতাফকে কয়েক ঘণ্টা পর পর টর্চার সেলে নিয়ে যাওয়া হয়েছিল। এক সময় অধৈর্য হয়ে পাকসেনারা তাঁর পা ফ্যান এর রড এ বেঁধে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক পেটায়। আর তখনই হাঁটু, কনুই আর পাঁজর ভাঙ্গে আলতাফ এর। একটা নাম, শুধু একটা নাম চেয়েছিল ওরা। একেবারেই বেঁকে বসা দীর্ঘদেহী সুঠাম শরীরের আলতাফ মুখ খোলেনি, শেষ পর্যন্ত না। এভাবেই রাত হয়, ১০টায় আবার রমনা থানায় পাঠাবার আগ মুহূর্তে পাকসেনারা ঠিক করে ফেলেছিল কাকে ছাড়বে আর কাকে নয়।

রমনায় বেশ রাতে এক আর্দালি ভাত আর পেঁপে ভাজি খেতে দিয়েছিল কি মনে করে কে জানে। সবাই মিলে ভাগ করে খাবার আগে রক্তাক্ত আলতাফ খোঁড়াতে খোঁড়াতে দেয়াল ধরে হেঁটে হেঁটে গরাদের কাছে গিয়ে ঐ আর্দালিকে বলেছিল, একটা কাঁচা মরিচ হবে ? আর্দালি এনে দিয়েছিল একটা মরিচ। আমি চোখ বন্ধ করলে দেখতে পাই দীর্ঘদেহী আলতাফ নুয়ে পড়ে টিনের থালায় ভাত আর পেঁপে ভাজিতে কাঁচা মরিচ মাখিয়ে লোকমা তুলে তৃপ্তি করে খাচ্ছে। কপালের চামড়া বেয়োনেট এর আঘাতে ঝুলে আছে, প্রচণ্ড জ্বরের ঘোরে খোলা মুখের সামনের পাটির দাঁতগুলো ভাঙ্গা। শেষবারের মত সবাইকে নিয়ে ভাত খাচ্ছে আলতাফ- হাতের আঙ্গুলে জমে থাকা রক্ত দিয়ে সাদা ভাত লাল, সাথে সবুজ কাঁচা মরিচ।

(গেরিলা ১৯৭১’র সম্পাদকীয় নোট: লেখাটির কোন শিরোনাম ছিলো না, আমরা সেই স্পর্ধা রাখি না কোন শিরোনাম দেবার। শাওন আপা’র কাছে লেখা চাওয়াটা ছিল কম্পিত চাওয়া। দ্বিধাহীন হতে পারছিলাম না আমরা, কুণ্ঠা ভুলে কাঁপা কাঁপা পায়ে চাইলাম, আপা শুন্য হাতে ফেরালেন না। কন্যা হয়ে লিখলেন, ৪৩০ শব্দে নিজ পিতা’র শেষ কিছু ঘণ্টার বর্ণনা। যার যায় সেই বোঝে, এই অন্তর্দহন। আমরা ক’জন অনুভব করবো জানা নেই। এমন আত্মত্যাগী মানুষ আমরা আদৌ আর পাবো কিনা তাও জানা নেই। শুধু জানি, রাষ্ট্র ভুলে গেলেও আমরা ভুলিনি, ভুলতে পারি না। আমরাই রাষ্ট্রের নির্মাতা।)

Tags: আলতাফ মাহমুদএকাত্তরের ভয়াল আগস্টশাওন মাহমুদ
Previous Post

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

Next Post

নিজ সিদ্ধান্তে অটল শাহজালাল বিশ্ববিদ্যালয় ভিসি

Next Post

নিজ সিদ্ধান্তে অটল শাহজালাল বিশ্ববিদ্যালয় ভিসি

রাজন হত্যা মামলার পরবর্তী শুনানি ৭ সেপ্টেম্বর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT