চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কন্ট্রাক্ট’ এ যে কারণে আর্টসেলের ‘অনিকেত প্রান্তর’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:45 অপরাহ্ন 18, মার্চ 2021
in বিনোদন
A A
কন্ট্রাক্ট সিরিজের মূল চরিত্রের ছবি, একে অপরের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীক্ষার অবসান। মুক্তি পেল বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘কন্ট্রাক্ট’। বুধবার দিবাগত রাত থেকেই ভারতীয় স্ট্রিমিং প্লাটফর্ম জিফাইভে দেখা যাচ্ছে সিরিজটি। তার আগে টিজার, ট্রেলারের কারণেই দর্শকের কাছে তুমুল আগ্রহের সৃষ্টি করে তারকাবহুল ‘কন্ট্রাক্ট’।

ট্রেলারে আরিফিন শুভ, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা ও মিথিলার মতো তারকাদের দুর্দান্ত রূপ মুগ্ধ করে দর্শকদের। গল্প, নির্মাণ আর চেনা তারকাদের ভিন্ন উপস্থাপনের পাশাপাশি ট্রেলারে দর্শকদের আলাদা দৃষ্টি কাড়ে দেশের প্রখ্যাত ব্যান্ড দল আর্টসেল এর তুমুল জনপ্রিয় গান ‘অনিকেত প্রান্তর’!

বাংলাদেশি টেলিভিশন নাটকের দৃশ্য, পাঁচজন অভিনেতা ও অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ ট্রেলারটির শেষ অংশে অনিকেত প্রান্তর গানটি যেমন ভিন্ন মাত্রা এনে দেয়, তেমনি গানটি নতুন করে ছুঁয়ে যায় দর্শকদের। আর্টসেল ভক্তরাতো বটেই, দেশের হাজারো সংগীতপ্রিয় মানুষেরাও ওয়েব কন্টেন্টে নতুন এই সংযোজনের প্রশংসা করেন।

ওয়েব সিরিজে যুক্ত করায় বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ এই উদ্যোগের প্রশংসা করে আর্টসেল। শেয়ার করে ‘কন্ট্রাক্ট’ এর ট্রেলার।

ওয়েব সিরিজে গানের ব্যবহার নিয়ে ভীষণ উত্তেজীত ‘কন্ট্রাক্ট’ এর নির্মাতা তানিম নূর। এই পরিকল্পনাটিও তার।

চ্যানেল আই অনলাইনের সাথে আলাপে তিনি বলেন, যখন ‘কন্ট্রাক্ট’ ওয়েব সিরিজটার পরিকল্পনা গোছানো হচ্ছিলো, তখন থেকেই আমার প্ল্যান ছিলো আর্টসেলের অনিকেত প্রান্তর গানটা রাখা। মানে সিচুয়েশন বুঝে। আমরা যখন অন্য ভাষার ওয়েব সিরিজ দেখি, তখন দেখা যায় সেগুলোতে অনেক গান থাকে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ‘স্ট্রেঞ্জার থিংস’ সিরিজটির কথা। সিরিজটি দেখছি, হঠাৎ দেখি সেখানে ডেভিড বুয়ের ‘হিরোস’ গানটি। এটি আমার খুব প্রিয় গান। সেটা এমন একটা জায়গায় ব্যবহার করেছে, আমার দুর্দান্ত লেগেছে। তখন আমার মনে হলো, আমাদের দেশেওতো কতো কাল্ট গান আছে- যেগুলো আমরা এমন কন্টেন্টে ব্যবহার করতে পারি। সে ভাবনা থেকেই ‘কন্ট্রাক্ট’ ওয়েব সিরিজে আর্টসেলের অনিকেত প্রান্তর গানটি রাখা।

নির্মাতা তানিম নূর

তানিম নূর বলেন, আমার ভাবনা হলেই তো আর হয় না, অনিকেত প্রান্তর গানটি আমরা ওয়েব সিরিজে রাখতে চাই- এটা জানিয়ে আর্টসেলের সাথে মিটিং করলাম। তাদের বুঝিয়ে বললাম, কীভাবে কোন জায়গায় কোন প্রেক্ষাপটে আমরা এই গানটি রাখতে চাইছি! শুনে তারাও খুশী হলেন, লিংকন ভাইয়েরাও অ্যাপ্রিসিয়েট করলেন। তারা অনুমতি দিলেন। এরপর আর্টসেলের সাথে লিগ্যাল প্রসিডিউরগুলো আলোচনা করে ঠিক করেছে গুড কোম্পানি।

নির্মাতা বলেন, কন্ট্রাক্ট এ অনিকেত প্রান্তর গানটি রাখতে চাই, এটা শুনে শুধু আর্টসেল নয়- আমাদের অভিনেতা যারা আছেন আরিফিন শুভ, চঞ্চল ভাই, শ্যামল মাওলা তারা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করলেন।

শুধু একটিতেই নয়, আগামিতেও এমন কন্টেন্টে অবস্থা বুঝে বাংলা এমন কাল্ট গানগুলো ব্যবহার করতে চান এই নির্মাতা। বললেন, আমাদের নিজস্ব গল্প কিংবা অন্যান্য নির্মাণের সাথে সাথে এরকম গানগুলোও সামনে ব্যবহার করতে চাই।

লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা বহুল পঠিত থ্রিলারধর্মী উপন্যাস ‘কন্ট্রাক্ট’। জেফরি-বাস্টার্ড সিরিজের পাঁচটি বইয়ের অন্যতম হলো এটি। থ্রিলার পড়তে ভালোবাসেন, এরকম পাঠকের কাছে ‘কন্ট্রাক্ট’ একটি দুর্দান্ত গল্পই শুধু নয়, বাংলা সাহিত্যে এটি একটি মাইলফলক। বলা হয় বাংলা ভাষায় মৌলিক থ্রিলারধর্মী রচনায় ‘কন্ট্রাক্ট’ এর স্থান সবার উপরে।

ব্ল্যাক রঞ্জুর তাণ্ডবের দৃশ্য, বিভিন্ন চরিত্রের একত্রিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ অত্যন্ত যত্ন আর পরিশ্রমে লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন বাস্টার্ড, জেফরি বেগ ও ব্ল্যাক রঞ্জুর মতো দুর্দান্ত চরিত্রদের সৃষ্টি করেছেন। এই চরিত্রদের সৃষ্টি লেখকের কল্পনায়। আর এই কল্পনার চরিত্ররা প্রথমবারের মতো মলাট বন্দী বই থেকে মুক্ত হয়ে দর্শকের সামনে। এখন শুধু দেখার অপেক্ষা, দর্শক কীভাবে বইয়ের সেইসব চরিত্রদের গ্রহণ করছেন!

সিরিজটিতে বাস্টার্ড চরিত্রে অভিনয় করেছেন শুভ, জেফরি বেগের চরিত্রে শ্যামল মাওলা, ব্ল্যাক রঞ্জুর চরিত্রে চঞ্চল চৌধুরী, মীনা চরিত্রে জাকিয়া বারী মম, রুমানা চরিত্রে মিথিলা এবং উমা চরিত্রে আয়শা খান। তানিম নূরের সাথে যৌথভাবে সিরিজটি পরিচালনা করেছেন কৃষ্ণেন্দু চ্যাটার্জী।

Tags: আরিফিন শুভআর্টসেলওয়েব সিরিজকৃষ্ণেন্দুচঞ্চল চৌধুরীজাকিয়া বারী মমতানিম নূরবাস্টার্ডভারতমিথিলালিড বিনোদনশ্যামল মাওলাস্ট্রিমিং
Previous Post

কোভিড-১৯ সাধারণ মৌসুমী রোগ হিসেবে থেকে যেতে পারে: জাতিসংঘ

Next Post

করোনাভাইরাস ঘোরাঘুরি করে স্কুল-কলেজে, মাদ্রাসায় ঢোকে না

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস ঘোরাঘুরি করে স্কুল-কলেজে, মাদ্রাসায় ঢোকে না

বাংলাদেশের একজন রাজনীতিবিদ, স্যুট ও টাই পরিহিত, চেয়ারে বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নানা কৌশলে গণতন্ত্রের এগিয়ে যাওয়াকে বাধাগ্রস্ত করছে বিএনপি: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT