চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের কনিষ্ঠতম রাষ্ট্রনায়ক পেতে যাচ্ছে অস্ট্রিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:34 পূর্বাহ্ন 16, অক্টোবর 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রিয়ায় ১৫ অক্টোবরের সাধারণ নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া ফলাফলে ধারণা করা হচ্ছে, রক্ষণশীল পিপল’স পার্টির ৩১ বছর বয়সী নেতা সেবাস্টিয়ান কার্জ জয় পেতে যাচ্ছেন। চূড়ান্ত ফলাফলে বিজয়ী হলে শুধু অস্ট্রিয়া নয়, বরং বিশ্বের কনিষ্ঠতম রাষ্ট্রনায়ক হবেন সেবাস্টিয়ান কার্জ।

বিবিসি জানায়, কার্জের পিপল’স পার্টির ৩১ শতাংশেরও বেশি ভোট পেয়ে বিজয়ী হওয়ার কথা রয়েছে। তবে দ্বিতীয় স্থানে প্রতিদ্বন্দ্বী সোশ্যাল ডেমোক্র্যাটস পার্টি, না ডানপন্থি ফ্রিডম পার্টি থাকবে, তা এখন পর্যন্ত পরিষ্কার নয়।

সংখ্যাগরিষ্ঠতা থেকে কিছুটা পিছিয়ে থাকা কার্জের দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে অভিবাসন বিরোধী ফ্রিডম পার্টির সঙ্গে জোট বাঁধতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভোট গণনায় পাওয়া অনানুষ্ঠানিক ফল প্রকাশের পর সমর্থকদের উদ্দেশ্যে কার্জ বলেন: দেশে এখন পরিবর্তন আনার সময় এসেছে। আজ এই দেশকে বদলে দেয়ার দৃঢ় একটি সুযোগ এসেছে আমাদের কাছে। যাদের জন্য এটা সম্ভব হয়েছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই।

এসময় আনন্দ প্রকাশ করে কার্জ জানান: রাষ্ট্রনায়ক হিসেবে অস্ট্রিয়ার হয়ে কাজ করার অপেক্ষায় রয়েছেন তিনি।

এই নির্বাচনের আগ পর্যন্ত সেবাস্টিয়ান কার্জ ইউরোপের সর্বকনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০১৩ সালে এ পদে মাত্র ২৭ বছর বয়সে যোগ দেন তিনি। চলতি বছরের মে মাসে তাকে পিপল’স পার্টির নেতা হিসেবে নির্বাচন করা হয়।

কার্জের রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়েছিল দলটির যুব শাখার সদস্য হওয়ার মধ্য দিয়ে। অল্প সময়ের মধ্যে ওই শাখার চেয়ারম্যানও হন তিনি। তারপর ভিয়েনার সিটি কাউন্সিলের সদস্য নির্বাচিত হন।

কার্জকে উপাধি দেয়া হয়েছে ‘ওয়ান্ডারউজ্জি’ (পানির ওপর হাঁটতে পারে যে)। এছাড়া তাকে ফ্রান্স ও কানাডার তরুণ রাষ্ট্রনায়ক ইম্যানুয়েল মাক্রোঁ ও জাস্টিন ট্রুডোর সঙ্গে তুলনা করা হয়।

Tags: অস্ট্রিয়া
Previous Post

মিলান ডার্বিতে আর্জেন্টাইন ‘সাইডবেঞ্চারে’র হ্যাটট্রিক

Next Post

বলিউডে আগ্রহী ক্রিস হেমসওয়ার্থ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে আগ্রহী ক্রিস হেমসওয়ার্থ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনা মহানগরীতে ভয়াবহ জলাবদ্ধতায় দুর্বিসহ জনজীবন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT