চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কথা শোনেননি’ কোহলি, বলছেন গাঙ্গুলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:33 অপরাহ্ন 09, ডিসেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের আগে হুট করেই জানিয়ে দেন, টি-টুয়েন্টিতে অধিনায়ক হিসেবে বৈশ্বিক আসরটিই তার শেষ। বিসিসিআই অনুরোধ করেছিল নেতৃত্ব চালিয়ে যাওয়ার। ‘ওয়ার্ক লোডের’ কথা বলে সেটি প্রত্যাখ্যান করেন বিরাট কোহলি। সেসময় বোর্ডের কথা না শোনার কারণে হারিয়েছেন ওয়ানডের নেতৃত্বও।

রোহিত-কোহলি নেতৃত্ব ইস্যুতে সৌরভ গাঙ্গুলি বলেছেন, কোহলিকে অধিনায়কত্ব থেকে সরানোর সিদ্ধান্ত আলোচনা করেই নেয়া। নতুন অধিনায়ক রোহিত শর্মাকে ঘিরে আস্থার কথা শুনিয়েছেন বিসিসিআই সভাপতি।

‘বিসিসিআই এবং নির্বাচকরা মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে। কোহলিকে টি-টুয়েন্টির নেতৃত্ব না ছাড়ার অনুরোধ করেছিল বোর্ড। কিন্তু সেটায় রাজি হয়নি। ওই পরিস্থিতিতে সাদা বলের দুটি ফরম্যাটে আলাদা অধিনায়ক রাখা ঠিক মনে করেননি নির্বাচকরা।’

‘সে কারণে সিদ্ধান্ত নেয়া হয় শুধু টেস্ট দলের অধিনায়ক থাকবেন বিরাট। সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেবেন রোহিত। সভাপতি হিসেবে আমি নিজে কোহলির সঙ্গে কথা বলেছি। নির্বাচক প্রধানও তার সঙ্গে কথা বলেছেন।’

কোহলির সঙ্গে ঠিক কী কথা হয়েছিল সেটা অবশ্য জানাননি বিসিসিআই প্রধান। দেশটির সংবাদ সংস্থা পিটিআই লিখেছে, কোহলিকে পদত্যাগের জন্য দুইদিন সময় বেধে দিয়েছিল বোর্ড। নির্ধারিত সময়ে কোহলি জবাব না দেয়ায় বুধবার রোহিতকে নতুন অধিনায়ক করে সাউথ আফ্রিকা সফরের দল ঘোষণা করা হয়।

নতুন অধিনায়ক রোহিতের নেতৃত্বে বেশ আস্থা রাখছেন গাঙ্গুলি, ‘রোহিত শর্মার নেতৃত্বগুণের উপর পূর্ণ আস্থা আছে। বিরাট টেস্ট দলের অধিনায়ক হিসেবে কাজ চালিয়ে যাবেন। বিসিসিআই আত্মবিশ্বাসী, ভারতের ক্রিকেট সঠিক হাতেই আছে।’

Tags: কোহলিগাঙ্গুলিদ্রাবিড়বিসিসিআইভারতরোহিতলিড স্পোর্টসসাউথ আফ্রিকা-ভারত ওয়ানডেসাউথ আফ্রিকা-ভারত টেস্টসৌরভ
Previous Post

দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে: রাষ্ট্রপতি

Next Post

মানবাধিকার সুরক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখুন: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশি নেত্রী, জাতীয় নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবাধিকার সুরক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখুন: প্রধানমন্ত্রী

বিবাহের দিন নবদম্পতি, একে অপরের সাথে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাটরিনার বিয়ের দিনে কেন সৌদি আরবে সালমান?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT