চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথা রেখেছেন জয়, কৃতজ্ঞ শিল্পী আকবর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:46 অপরাহ্ন 28, এপ্রিল 2022
in বিনোদন
A A
দুই ব্যক্তির ছবি, একজন হাসপাতালে অন্যজন বাইরে. Channel i News - চ্যানেল আই নিউজ

শারীরিক অসুস্থতা নিয়ে গত ২৭ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগে ভর্তি হয়েছিলেন গায়ক আকবর। পরে গুরুতর অসুস্থতার খবর জেনে আকবরের সু-চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চ্যানেল আই অনলাইনের মাধ্যমে আকবরের শারীরিক অবস্থার খোঁজ পেয়ে তার সঙ্গে যোগাযোগ করেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। তিনি আকবরের চিকিৎসায় অর্থ সহায়তা দিতে মানবিকতার জায়গা থেকে এগিয়ে আসেন।

আকবরের চিকিৎসায় ৫০ হাজার টাকা দিয়ে সাহায্য করেন শাহরিয়ার নাজিম জয়। গেল সপ্তাহে অনেকটা গোপনে হাসপাতালে আকবরের হাতে টাকার চেক পৌঁছে দেন জয়। প্রায় দুমাস চিকিৎসাধীন থাকার পর অনেকটা সুস্থ হয়ে সোমবার সকালে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আকবর। তার স্ত্রী কানিজ ফাতিমা সীমা চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন।

তিনি বলেন, হাসপাতালে ভর্তি হতে প্রধানমন্ত্রী সমস্ত চিকিৎসার ব্যবস্থা করে দেন। আগেও তিনি অনুদান দিয়েছিলেন। তার প্রতি আমরা চির কৃতজ্ঞ। রবিবার সংবাদ সম্মেলন করে হাসপাতাল কর্তৃপক্ষ বিস্তারিত জানিয়েছেন। চিকিৎসার আনুসাঙ্গিক খরচ হিসেবে অনেক টাকা খরচ হয়। সেই টাকা আমাদের কাছে ছিল না। জয় ভাই ৫০ হাজার দিয়ে যে সাহায্য করেছেন, কী পরিমাণে যে উপকার হয়েছে বলে বোঝাতে পারবো না।

আকবর বলেন, সাত মাস ঘরে শোয়া ছিলাম। আমার কাছে মোটেও টাকা ছিল না। তখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে দিশেহারা অবস্থা।

তিনি বলেন, অসুস্থ হওয়ার পর শাহরিয়ার নাজিম জয় ভাই খোঁজ খবর নিয়েছিলেন। তখন বলেছিলেন তার সামর্থের মধ্যে থেকে পাশে থাকবেন। উনি তার কথা রেখেছেন। কিন্তু এর আগে মিডিয়ার অনেকেই আমাকে সাহায্য করবে বলে কেউ কথা রাখেনি।

শাহরিয়ার নাজিম জয় বলেন, নিজের সামর্থ্যের মধ্যে অনেকের পাশে দাঁড়াই। কিন্তু প্রকাশ করতে প্রস্তুত থাকি না। আমি আমার সামর্থের মধ্যে আকবরকে টাকাটা দিয়েছি। সে সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরুক, গান করুক এটাই চাওয়া থাকলো।

গেল বছর আকবরের নিজ এলাকা যশোর গিয়েছিলেন। সেখানে সাইকেল থেকে পড়ে গিয়ে পা ভেঙে যায়। তারপর থেকে হাঁটাচলা করতে করতে পারতেন না ইত্যাদির মঞ্চ থেকে উঠে আসা এই শিল্পী। তিনি জানান, আগে থেকে কিডনির সমস্যা ছিল। শরীরে ঘা ছিল। বছর দুয়েক আগে অবস্থা চরম খারাপ হওয়ায় চিকিৎসা নিয়ে ভারতে গিয়েছিলেন। এরমধ্যে পা ভেঙে যাওয়ায় তিনি অচল হয়ে যান। আকবর বলেন, বর্তমানে তার বাম পায়ে রড দিয়ে যুক্ত করা। খুঁড়িয়ে চলতে হচ্ছে তাকে।

Tags: আকবরইত্যাদিজয়শাহরিয়ার নাজিম জয়শিল্পী
Previous Post

‘জাতীয় দলে সুযোগ পেলে ঝড় তুলবেন উমরান’

Next Post

আলোকিত স্থাপনা: বায়তুল মোকাররম মসজিদ

Next Post
বায়তুল মোকাররম মসজিদের ছবি, ইসলামিক স্থাপনা, ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোকিত স্থাপনা: বায়তুল মোকাররম মসজিদ

দাবা খেলার বোর্ডে বিভিন্ন পিসের ছবি, নারী প্রতিযোগীদের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিদে নারী রেটিং দাবা শুরু ৫ মে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT