চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথা বলতে শেখার আগেই চিন্তা করতে শিখে শিশু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:16 পূর্বাহ্ন 30, মে 2015
in অন্যান্য
A A

কথা বলতে শেখার আগেই চিন্তা করতে শিখে ছোট শিশুরা। দুটি জিনিস কী একইরকম নাকি ভিন্ন, এদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা তা সহজেই অনুধাবন করতে পারে শিশুরা। একটি নতুন গবেষণায় দেখা গেছে শিশুরা যত দ্রুত কথা বলতে শিখে তার থেকেও বেশি দ্রুত শিশুদের চিন্তা শক্তির উন্নয়ন হয়।

বিভিন্ন বস্তু, ঘটনা বা ধারণার মধ্যে সাধারণ সম্পর্ক খুঁজে বের করতে পারে বলে মানব শিশুরা বুদ্ধিমত্তার দিক থেকে অন্যান্য প্রাণী থেকে ভিন্ন। গবেষণাটিতে দেখা গেছে ছোট শিশুরা কয়েকটি উদাহরণ থেকেই একইরকম ও ভিন্ন রকম বিষয়ের মধ্যকার বস্তুগত সম্পর্ক বুঝতে পারে।

প্রধান গবেষক আমেরিকার নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের আলিসা ফ্রেরি বলেন, গবেষনাটি প্রমাণ করে শিশুদের স্নায়ুতন্ত্রের গঠনের সময়েই চিন্তা করার ক্ষমতা খুব দ্রুত তৈরি হয়। আর বস্তুগত সম্পর্ক বোঝার জন্য শিশুদের ভাষার দক্ষতার খুব একটা প্রয়োজন হয়না।

শিশুরা কীভাবে এই বস্তুগত সম্পর্ককে বুঝতে পারে তা দেখার জন্য সাত মাস বয়েসী কয়েকটি শিশুর ওপর একটি পরীক্ষা করা হয়েছে। তাদের সামনে জোড়ায় জোড়ায় একই রকম বা ভিন্ন রকম পুতুল, খেলনা রাখা হয়েছিল। সেগুলোর দিকে তাদের তাকানো , লক্ষ্য করার ধরণ থেকে গবেষনাটি পরিচালনা করা হয়। এই শিশুরা ৬ থেকে ৭ বারের মধ্যেই একই রকম ও ভিন্ন রকম পুতুল, খেলনাগুলো সনাক্ত করতে পেরেছে। যেখানে বেবুনের বাচ্চারা তা সনাক্ত করতে পেরেছে ১৫’শ বার চেষ্টা করার পর। গবেষণাটি অনলাইন জার্নাল চাইল্ড ডেভেলপমেন্ট’এ প্রকাশ করা হয়েছে।

Tags: গবেষণাপত্র
Previous Post

মাগুরা-১ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে

Next Post

সংসদে বসে মন্ত্রীর ঘুম

Next Post

সংসদে বসে মন্ত্রীর ঘুম

মিয়ানমারে শরণার্থীবাহী নৌকার মালিক গ্রেফতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT