চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথাসাহিত্যিক আনিসুল হকের সাথে টরন্টোয় লেখক-আড্ডা

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
11:54 পূর্বাহ্ন 24, সেপ্টেম্বর 2021
in প্রবাস সংবাদ
A A
আনিসুল হক এর সাথে টরন্টোয় কথাসাহিত্যিকের আড্ডা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের নতুন প্রজন্মকে নিয়ে উদ্বিগ্ন নন বরং প্রচন্ড আশাবাদী জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হক।

তিনি বলেন, নতুন প্রজন্মের সিংহভাগই নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে সুষ্পষ্ট ধারনা এবং পরিকল্পনা নিয়েই বড় হচ্ছে। দেশের মানুষও একটি নির্দিষ্ট সময়ান্তরে ভালো কিছুর স্বপ্ন নিয়েই সামনে এগিয়ে যায়।

কানাডার স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় টরন্টোয় পাঠক, ভক্ত, শুভানুধ্যায়ীদের সাথে এক লেখক আড্ডায় তিনি এই কথা বলেন।

কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় টরন্টো ফিল্ম ফোরামের মাল্টিকালচারাল সেন্টারে অনুষ্ঠিত এই লেখক – আড্ডায় কবি আসাদ চৌধুরী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করীম বাবুল এতে সমাপনী বক্তব্য রাখেন।

আনিসুল হক তার বক্তব্যে নিজের লেখক হয়ে ওঠার কাহিনী বর্ণনার পাশাপাশি নিজের সম্প্রতি সমাপ্ত উপন্যাস, সমসাময়িক কবি লেখকদের সাহিত্যকর্ম সম্পর্কে নিজের ভাবনা, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বিশ্লেষন তুলে ধরেন।

খান আদিব আল আশিক এর গিটারের সাথে ফাতমা সুমাইয়া খান বিদুর কণ্ঠে আনিসুল হকের লেখা কবিতা আবৃত্তি দিয়ে অনুষ্ঠান শুরু হয়। টরন্টোর শুভানুধ্যায়ীদের পক্ষে আতিকুর রহমান কথাসাহিত্যিক আনিসুল হক এবং কবি আসাদ চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নতুন প্রজন্ম সম্পর্কিত এক প্রশ্নের জবাবে লেখক আনিসুল হক বলেন, তরুণদের বড় একটি অংশই বই এবং অন্যান্য টেক্সট পড়েন। বিভিন্ন ফোরামে মাদ্রাসার শিক্ষার্থীরাও অত্যন্ত বুদ্ধিদীপ্ত প্রশ্ন করেন যাতে তাদের পড়াশোনা সম্পর্কে ধারনা পাওয়া যায়।

আনিসুল হক, মুক্তিযুদ্ধ নিয়ে তার ৬ খন্ডের উপন্যাস ‘রক্তে আঁকা ভোর’ এর প্রসঙ্গ তুলে বলেন, ২০০৯ সাল থেকে মুক্তিযুদ্ধ ভিত্তিক এই উপন্যাসের কাজ শুরু করেন।

তিনি বলেন, এই উপন্যাসে তিনি বাংলাদেশের গৌরবোজ্জ্বল একটা সময়কে যতোটা পেরেছেন তুলে আনার চেষ্টা করেছেন।

বাংলাদেশের প্রেক্ষিতে সাংবাদিকতা এবং মিডিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, মিডিয়ার কাজ হচ্ছে সরকারকে পাহারা দিয়ে রাখা। গণতন্ত্রের স্বার্থেই মিডিয়াকে এটি করতে হয়। কার্যকর গণতন্ত্রে সবসময়ই মিডিয়া এবং স্বাধীনবিচার বিভাগ ভূমিকা রাখে। এতে সরকারই উপকৃত হয়।

তিনি বলেন, প্রথম আলোসহ বাংলাদেশের অধিকাংশ মিডিয়া পাহারা দেয়ার সেই কাজটি করে যাচ্ছে। কিন্তু রাষ্ট্রকে পাহারা দেয়ার ক্ষেত্রে কখনো কখনো নরম অবস্থান নিতে হয়, সেটি বাস্তবতার কারণেই করতে হয়।

কবি আসাদ চৌধুরী তার বক্তব্যে কথা সাহিত্যিক আনিসুল হকের মেধা এবং প্রতিভার প্রশংসা করে বলেন, লেখক হিসেবে আনিসুল হক জনপ্রিয় কিন্তু তার সবচেয়ে বড় গুণ তার বিনয়। অকপটে অন্য লেখকের প্রশংসা করা এবং অগ্রজদের সম্মান করার ক্ষেত্রে তিনি অকৃপণ।

আনিসুল হকের ‘রক্তে আঁকা ভোর’ উপন্যাসকে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অসাধারণ কাজ হিসেবে অভিহিত করে কবি আসাদ চৌধুরী বলেন, ইতিহাসকে আশ্রয় করে উপন্যাস লেখার ক্ষেত্রে আনিসুল হক ইতিহাসের প্রতি সত্যনিষ্ঠ থেকেছেন।

’নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর বলেন, সাহিত্য এবং সাংবাদিকতায় দাপটের সাথে বিচরণের মাধ্যমে আনিসুল হক নিজেকে স্বতন্ত্র স্বত্ত্বা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। মুক্তিযুদ্ধে ভাবধারায় নাগরিকদের মানস গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

Tags: আনিসুল হককানাডা
Previous Post

বার্সা ডুবছে, কোম্যান যেন ডুবন্ত নাবিক

Next Post

যুক্তরাষ্ট্রের সুপারমার্কেটে বন্দুক হামলায় নিহত ২

Next Post
অভিযুক্তের গাড়ির পাশে আহত ব্যক্তি বসে, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের সুপারমার্কেটে বন্দুক হামলায় নিহত ২

প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দিচ্ছেন, আন্তর্জাতিক আলোচনায় অংশগ্রহণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT