চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথার লড়াইয়ে না নেমে নির্বাচনে এসে পরীক্ষা দিন: কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:27 অপরাহ্ন 11, জুলাই 2018
in বাংলাদেশ
A A

‘বর্তমান সরকার জনবিচ্ছিন্ন, অস্ত্রের জোরে ক্ষমতায় রয়েছে’- বিএনপি নেতাদের সাম্প্রতিক এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: কে জনপ্রিয় আর কে জনবিচ্ছিন্ন রায় দেবে জনগণ। খুলনা ও গাজীপুরের নির্বাচনে বিএনপির শিক্ষা হয়নি! সামনে আরও তিন সিটি করপোরেশন নির্বাচন আছে। জবাব চাইলে আসুন প্রমাণ পেয়ে যাবেন। তা না হলে জাতীয় নির্বাচন আছে। কথার লড়াইয়ে না নেমে নির্বাচনে এসে পরীক্ষা দিন।

শনিবার রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে সিআরআই ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ আয়োজনে একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

‘খালেদা জিয়াকে ছাড়া জাতীয় নির্বাচন নয়’- বিএনপির এমন দাবির পরিপ্রেক্ষিতে কাদের বলেন: কথার সঙ্গে বাস্তবে মিল কতোটুকু? বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না এ প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে অক্টোবরে। অক্টোবরে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। তখন দেখা যাবে তারা কী করবে। খালেদা জিয়া তখন কোথায় থাকবেন সময়ই বলে দেবে। এখানে সরকারের কিছু করার নেই। বেগম জিয়াকে শাস্তি দিয়েছেন আদালত, মুক্তিও দিতে পারে আদালত। তাদেরকে আইনি লড়াইয়ে বিজয়ী হয়ে আসতে হবে।

‘একদিনের জন্য ক্ষমতা ছেড়ে দিতে’ বিএনপির আহ্বানের জবাবে তিনি বলেন: তারা একদিনের জন্য ক্ষমতা ছাড়ার কথা বলে! আমরা যদি একদিনের জন্য ক্ষমতা ছাড়ি দেশের কী অবস্থা হবে একটাবার চিন্তা করুন। দেশে আবারও রক্তের নদী বয়ে যাবে। সন্ত্রাসের লীলাভূমিতে পরিণত হবে। একদিনের মধ্যে আবারও ওই হাওয়া ভবন মাথাচাড়া নিয়ে উঠবে।

Tags: আওয়ামী লীগওবায়দুল কাদেরনির্বাচনবিএনপিলিড নিউজ
Previous Post

‘মুক্তিযোদ্ধা কোটা পরিবর্তনে আদালতের অনুমতি লাগবে’

Next Post

মীরসরাই ট্র্যাজেডি: এখনো চলছে শোকের মাতম

Next Post
মীরসরাই ট্র্যাজেডি

মীরসরাই ট্র্যাজেডি: এখনো চলছে শোকের মাতম

‘আমার জন্মদিনে শাকিবের ফোন অন্যরকম সারপ্রাইজ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT