চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কঠোর বিধিনিষেধের’ বিকল্প খুঁজতে হবে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:00 অপরাহ্ন 30, মে 2021
in সম্পাদকীয়
A A
একজন ব্যক্তি করোনাভাইরাস টিকা নিচ্ছেন, স্বাস্থ্যকর্মী পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের বিরুদ্ধে লকডাউনের বিকল্প হিসেবে সরকার প্রথমবারের মতো ‘বিধিনিষেধ’ শব্দের প্রয়োগ করেছিল গত ৫ এপ্রিল। ওইদিন এক সপ্তাহের জন্য নানান বিধিনিষেধ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে তা আরও দুইদিন বাড়ানো হলেও করোনাভাইরাস নিয়ন্ত্রণে আসেনি। তাই নতুন করে ১৪ এপ্রিল তারিখ থেকে শুরু হয় ‘কঠোর বিধিনিষেধ’। যদিও তারপর দফায় দফায় তার মেয়াদ বাড়িয়ে আগামী ৬ জুন পর্যন্ত গিয়ে ঠেকেছে। হয়তো আবারও বাড়ানো হবে এর মেয়াদ।

আমাদের প্রশ্ন; কথিত এই ‘কঠোর বিধিনিষেধ’ এ কতটা লাভ হলো? এতে কি আদৌ করোনাভাইরাসকে নিয়ন্ত্রণ করা গেছে? না কি তা বেড়ে গেছে- সেই মূল্যায়ন আসলে সময়সাপেক্ষ ব্যাপার। তবে আমরা লক্ষ্য করেছি, এই ‘কঠোর বিধিনিষেধ’ এর মধ্যেও বহু মানুষের মুখে মাস্ক নেই। নিজেকে এবং অন্যকে নিরাপদে রাখতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার আগ্রহ খুবই কম। যার ফলে সরকারের দেওয়া তথ্য অনুযায়ী বিধিনিষেধের প্রথম দিকে কিছুটা কমলেও এখন আবার নতুন করে করোনাভাইরাস বাড়তে শুরু করেছে।

অথচ এই আয়োজনের মূল লক্ষ্যই ছিল করোনার ভারতীয় প্রজাতির হাত থেকে বাঁচা। কিন্তু প্রকৃত সত্য হলো, ভারতীয় প্রজাতি বাংলাদেশে ঢুকে গেছে। শেষ ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় যে ১২ জনের মৃত্যু হয়েছে, তার বেশির ভাগই হয়েছে ওই প্রজাতির সংক্রমণে। আশঙ্কা করা হচ্ছে সীমান্তবর্তী বেশ কয়েকটি জেলায় সামাজিক সংক্রমণের মাধ্যমে তা ছড়িয়ে পড়তে শুরু করেছে।

অস্বীকার করার উপায় নেই; এখন ‘কঠোর বিধিনিষেধ’ খুব একটা কাজে আসছে না। তাই তো চাঁপাইনবাবগঞ্জে লকডাউন দিতে বাধ্য হয়েছে সরকার। রাজশাহীসহ আরও ৭ জেলা লকডাউনের পরামর্শ দিয়েছে জাতীয় কমিটি। ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করা হয়েছে আরও ১৫ দিনের জন্য।

এমন পরিস্থিতিতে ‘কঠোর বিধিনিষেধের’ কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে যেভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষা করা হচ্ছে, তাতে নতুন কোন পদক্ষেপ ছাড়া করোনা নিয়ন্ত্রণ সম্ভব না। ভারতের করোনা পরিস্থিতি দেখে এখনো অনেকেই শিউরে উঠছেন। সেখানে করোনাভাইরাসের ভয়াবহ বিস্তারে স্বাস্থ্য ব্যবস্থাসহ বলতে গেলে সবকিছুই ভেঙে পড়েছে। টানা লকডাউনে ভারতে আপাতত পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে।

আমরা মনে করি, করোনার বিরুদ্ধে জয়ের একমাত্র পথ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা। তাই ‘নামমাত্র কঠোর’ নয়, ‘প্রকৃত কঠোর’ পদক্ষেপ নিতে হবে।

Tags: কঠোর বিধিনিষেধকরোনাকরোনাভাইরাসবিধিনিষেধলকডাউন
Previous Post

রূপালী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজী সানাউল হক

Next Post

মামুনুল হকের ব্যাংক অ্যাকাউন্টে বছরে লেনদেন ৬ কোটি টাকা

Next Post
মামুনুল হকের ব্যাংক অ্যাকাউন্টে বছরে ৬ কোটি টাকার লেনদেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মামুনুল হকের ব্যাংক অ্যাকাউন্টে বছরে লেনদেন ৬ কোটি টাকা

বাংলাদেশি ক্রিকেটার মাশরাফী মাঠে ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিমিয়ার লিগে মাশরাফীর খেলা নিয়ে অনিশ্চয়তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT