চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঠিন পরীক্ষায় ম্যাথুজকে পাচ্ছে শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:03 অপরাহ্ন 01, নভেম্বর 2017
in স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সময়টা মোটেও ভাল যাচ্ছে না শ্রীলঙ্কা দলের। ঘরের মাঠে ভারতের কাছে অসহায় আত্মসমর্পনের পর পাকিস্তানের কাছে নাস্তানুবাদ হয় তারা। আবুধাবি-লাহোর বিপর্যয়ের পর ভারতের মাটিতে আরও একটি কঠিন পরীক্ষার নামছে শ্রীলঙ্কা। তবে আশার খবর, এই পরীক্ষায় দলের সেরা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজকে ফিরে পাচ্ছে লঙ্কানরা।

চলতি মাসেই শুরু হতে যাওয়া ভারত সিরিজে ম্যাথুজের সঙ্গে শ্রীলঙ্কা দলে ফিরতে পারেন ওপেনার কুশাল পেরেরা ও আসেলা গুনরাত্নেও।

এই তিনজনের কেউই সবশেষ পাকিস্তান সিরিজের দলে ছিলেন না। ফলে সীমিত ওভারের ক্রিকেটে ধুকতে থাকা দল তাদের উষ্ণ আমন্ত্রণই জানাবে।

ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলে সবশেষ ১৬টি ম্যাচে জয়ের মুখ দেখেনি শ্রীলঙ্কা। টেস্ট সিরিজ জিতলেও পাকিস্তানের কাছে ছোট ফরমেটের দুই সিরিজেই হোয়াইটওয়াশ হয় তারা।

লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা ইএসপিএস ক্রিকইনফোকে বলেন, ‘অ্যাঞ্জেলো এবং কুশাল উভয়ই সুস্থ হয়েছে এবং ভারতীয় সিরিজের জন্য তাদের বিবেচনা করা হবে। আসেলা গুনরাত্নেও ফিট।’

দল নিয়ে কথা বলেছেন শ্রীলঙ্কার অন্তবর্তীকালীন প্রধান কোচ নিক পটাসও। তার মতেই পাকিস্তান সিরিজের তিন ফরমেটে তিন অধিনায়ক করেছিল এসএসসি। কিন্তু তাদের দুজনই পরীক্ষায় দাহা ফেল। ফলে আসন্ন সিরিজে এই ইস্যুতে দলে পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পটাস।

শ্রীলঙ্কা ও ভারতের মধ্য তিন টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১৬ নভেম্বর, কলকাতায়। টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে দুদল।

Tags: অ্যাঞ্জেলো ম্যাথুজভারত-শ্রীলঙ্কা সিরিজ
Previous Post

সুস্বাস্থ্যের জন্য যৌনতা

Next Post

বাংলার ঐশ্বরিয়া রাই

Next Post
চোখের বালি

বাংলার ঐশ্বরিয়া রাই

বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা, পেশাদার ও দৃঢ়প্রতিজ্ঞ. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন সাবজেক্টে ফেল করেও যশোর বোর্ডে প্রথম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT