চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঙ্গনা নয়, নিজের চরিত্রে ঐশ্বরিয়াকে চেয়েছিলেন জয়ললিতা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
বাংলাদেশের জনপ্রিয় নারীদের ছবি, ঐশ্বরিয়া, জয়ললিতা ও অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

সদ্যই মুক্তি পেয়েছে কঙ্গনা রানাউত অভিনীত ছবি বহুল আলোচিত সিনেমা ‘থালাইভি’। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার জীবনী নিয়ে নির্মিত এই ছবিতে জয়ললিতার ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা।

কিন্তু জানেন কি, কঙ্গনা রানাউত নন বরং নিজের চরিত্রে অভিনয় করার জন্য বলিউডের অন্য অভিনেত্রীকে পছন্দ ছিল জয়ললিতার? সম্প্রতি যা প্রকাশ্যে এনেছেন জনপ্রিয় অভিনেত্রী সিমি গারেওয়াল।

মূলত ‘থালাইভি’-র স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন অভিনেত্রী সিমি গারেওয়াল। প্রয়াত জয়ললিতার বায়োপিক দেখার পর ছবি কেমন লাগলো তা জানিয়ে টুইট করেন তিনি। আর সেখানেই জানিয়েছেন জয়ললিতার মনের কথা।

তার বায়োপিক হলে তিনি কোন অভিনেত্রী নিজের চরিত্রে অভিনয় করার কথা ভেবেছিলেন, সে কথাই জানিয়েছেন তিনি।

‘থালাইভি’ দেখে সিমি টুইটে লেখেন, ‘আমি কঙ্গনা রানাউতের বিতর্কিত কোনও মন্তব্যকে সমর্থন করি না। কিন্তু ওর অভিনয় প্রতিভাকে আমি সম্পূর্ণ সমর্থন করি। এই ছবিতে কঙ্গনা তার মন এবং প্রাণ উজার করে দিয়েছে। কিন্তু জয়া জী তার চরিত্রে অভিনয় করার জন্য ঐশ্বরিয়া রাই বচ্চনের কথা ভেবেছিলেন।’

সিমি বলেন, ‘তিনি এও বলেছিলেন যে, যদি কখনও তাকে নিয়ে বায়োপিক তৈরি হয় তাহলে সেখানে তিনি নিজের চরিত্রে ঐশ্বরিয়া রাইকে অভিনয় করতে দেখতে চান। তবে, আমার মনে হয়, আজ জয়া জী যদি বেঁচে থাকতেন, তাহলে কঙ্গনার অভিনয় দেখে মুগ্ধ হয়ে যেতেন। আর এমজিআর-এর ভূমিকায় অরবিন্দ স্বামীকে দেখে।’

তার কথায়, পর্দায় জয়ললিতার এবং এমজিআরের রসায়নকে দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছেন কঙ্গনা এবং অরবিন্দ। এছাড়াও ছবিতিতে আরও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত এবং ভাগ্যশ্রী।

Tags: ঐশ্বরিয়া রাই বচ্চনকঙ্গনা রানাউতথালাইভিভাগ্যশ্রীযিশু সেনগুপ্তসিমি গারেওয়াল
Previous Post

করোনায় মৃত্যু কমেছে প্রায় ৩২ শতাংশ

Next Post

‘লিংকন আপনাদের লিজেন্ড, অথচ ওর মোটা হওয়া নিয়ে হাসাহাসি করেন’

Next Post
একজন পুরুষ ও একজন নারী হাসিমুখে একে অপরের দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘লিংকন আপনাদের লিজেন্ড, অথচ ওর মোটা হওয়া নিয়ে হাসাহাসি করেন’

নিখোঁজ ব্যবসায়ীর ছবি, হাওরে মরদেহ উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

হাওরে ঘুরতে গিয়ে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT