চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কখনও এডিসি কখনও এএসপি পরিচয়ে প্রতারণা, রোহিঙ্গা ক্যাম্পে আটক ৩

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:39 পূর্বাহ্ন 27, আগস্ট 2021
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
রোহিঙ্গা ক্যাম্পে আটক ৩ ব্যক্তি, দুইজনের হাতে অস্ত্র, নিরাপত্তা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্প থেকে ভুয়া এএসপি পরিচয়ে প্রতারণাকালে দুই সহযোগীসহ ৩ জনকে আটক করেছে এপিবিএন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-০৮ ইষ্ট এর সিআইসি-৮ ইস্ট এর অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে এএসপি পরিচয়দানকারী মোঃ আহসান ইমাম (৩৩). গোপালগঞ্জ সদরের বরফা পশ্চিম শুকতাইল এলাকার মোঃ শাহজাহান মোল্লার ছেলে।  তিনি নিজেকে কখনও এডিসি, কখনও এএসপি হিসেবে পরিচয় দিয়ে প্রতারণামূলক কাজে যুক্ত বলে সহযোগীরা জানায়।

গাড়ির ড্রাইভার পটুয়াখালী গলাচিপার বুনিয়া এলাকার আব্দুল হক শিকদারের ছেলে মোঃ মিন্টু (৩০) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিষমারি এলাকার মো: মনোয়ার হোসেনের ছেলে মো: মানসুর রহমান (২৯)।

এপিবিএন সূত্রে জানা গেছে, পানবাজার পুলিশ ক্যাম্প-৯ এর আওতাধীন ক্যাম্প-৮ ইস্ট এর চেকপোস্ট ৮ এর পুলিশের সিগন্যাল অমান্য করে সামনে এবং পেছনে “পুলিশ” স্টীকারযুক্ত একটি “TOYOTA AVANZA” গাড়ি (রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ-২৩-৮৬৭৩) ক্যাম্পের ভেতরের দিকে যেতে থাকে এবং সিআইসি ৮-ইস্ট এর অফিসের সামনে গিয়ে দাড়ায়।

এ সময় গাড়িতে থাকা ব্যক্তিদের নাম পরিচয় জানতে চাইলে গাড়িতে থাকা একজন নিজেকে বাংলাদেশ পুলিশের এএসপি পিয়াল হিসেবে পরিচয় দেন। বিস্তারিত জানতে চাইলে তিনি নিজেকে ৩৪ তম বিসিএস পুলিশের একজন সদস্য যার বিপি নং-330717 এবং পোস্টিং পুলিশ হেডকোয়ার্টার, মিন্টো রোড, ঢাকা বলে জানায়।

তাদের কথাবার্তায় সন্দেহজনক মনে হলে পুলিশ সদস্যরা ক্যাম্প কমান্ডারসহ উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন।

ক্যাম্প কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি এক পর্যায়ে স্বীকার করেন যে তিনি বাংলাদেশ পুলিশের সদস্য নন। পরে তাদের আটক করা হয় এবং গাড়ীটি জব্দ করা হয়।

জব্দকৃত ওই গাড়িতে “মো: আমানুল্লাহ পলাশ” নামধারী একটি পুলিশ সার্জেন্ট এর আইডি কার্ডও পাওয়া যায়, যেটি গাড়িতে থাকা কোন ব্যক্তিদের নয় এবং প্রতারণার কাজে এটি ব্যবহৃত হয় বলে জানা গেছে।

এ ব্যাপারে আটক ব্যক্তিদের পরিচয়, কার্যক্রম এবং মিথ্যা পরিচয় দিয়ে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় প্রবেশের কারণ সম্পর্কে বিস্তারিত অনুসন্ধানসহ উখিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এমনটি জানিয়েছেন ৮-এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরান হোসেন।

Tags: এএসপিরোহিঙ্গা ক্যাম্প
Previous Post

জাতীয় কবি নজরুলের ৪৫তম মৃত্যুবার্ষিকী

Next Post

ম্যানসিটি ডিফেন্ডারের বিরুদ্ধে চার ধর্ষণ, যৌন নির্যাতন অভিযোগ

Next Post
ম্যানসিটি ফুটবল খেলোয়াড়ের ছবি, খেলাধুলা ও ফুটবল সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানসিটি ডিফেন্ডারের বিরুদ্ধে চার ধর্ষণ, যৌন নির্যাতন অভিযোগ

বাংলাদেশি শ্রমিকদের জন্য জেদ্দায় ফ্রি চিকিৎসা সেবা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দায় শ্রম আবাসনে ফ্রি চিকিৎসা সেবা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT