চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কখনই কোনো নারীকে আঘাত করিনি: জনি ডেপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:21 অপরাহ্ন 20, এপ্রিল 2022
in বিনোদন
A A
জনি ডেপ আদালতে উপস্থিত, তার চেহারা উদ্বিগ্ন ও মনোযোগী।. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউডের জনপ্রিয় অভিনেতা জনি ডেপ সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন। মামলাটির বিচার কার্যক্রম চলছে ভার্জিনিয়ায়। মঙ্গলবার আদালতে দাঁড়িয়ে জনি ডেপ বলেছেন, তিনি কখনই কোনো নারীকে আঘাত করেননি।

প্রায় তিন ঘণ্টার সাক্ষ্যতে জনি ডেপ অ্যাম্বার হার্ডের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে বিশদভাবে কথা বলেছেন। বুধবারও জনি ডেপের সাক্ষ্য গ্রহণ করা হবে।

সাক্ষ্যতে ডেপ বলেন, ‘হার্ডকে আঘাত করার অভিযোগের বিষয়টি কিছুতেই আমি বুঝতে পারছি না, আমি কখনোই কোনো নারীকে আঘাত করিনি।’

হলিউড তারকা জনি ডেপ ও অ্যাম্বার হার্ড ২০১৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও ২০১৬ সালে জনি ডেপের বিরুদ্ধে শারীরিক ও যৌন হেনস্তার অভিযোগ এনে আদালতে ডিভোর্সের আবেদন করেন অ্যাম্বার হার্ড। স্ত্রীর সেই অভিযোগ অস্বীকার করলেও ৭ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করেন জনি ডেপ।

সেই সময়ে আদালতের কাছে দুইজন প্রতিজ্ঞা করেছিলেন যে, ভবিষ্যতে তাদের দাম্পত্য জীবন নিয়ে জনসম্মুখে আর কোনো ধরনের আলোচনা করবেন না তারা।

কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন স্বামী জনি ডেপের বিরুদ্ধে আবারও শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ করেন তার সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ড। এ কারণেই পরবর্তীতে ব্যক্তিগত আইনজীবীর সহায়তায় মানহানির মামলা করেছিলেন জনি ডেপ। অ্যাম্বারের বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের মানহানির মামলা করেন জনি ডেপ। ওই মামলার পর ১০০ মিলিয়ন ডলারের পাল্টা মামলা করেন অ্যাম্বার। সিএনএন

Tags: অভিনয়অ্যাম্বার হার্ডজনি ডেপলিড বিনোদনহলিউড
Previous Post

ডব্লিউএইচও মহাপরিচালকের নতুন নাম ‘তুলসীভাই’!

Next Post

ইশতিয়াকের পাঠকপ্রিয় উপন্যাসের চরিত্ররা এবার ছোট পর্দায়

Next Post
পরিবারের চারজন সদস্য গাড়িতে বসে নিরাপদে যাত্রা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইশতিয়াকের পাঠকপ্রিয় উপন্যাসের চরিত্ররা এবার ছোট পর্দায়

বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিলের লোগো, চারটি হাত একত্রিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজেএসসি'র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT