চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে যুবকের মরদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
4:33 অপরাহ্ন 13, এপ্রিল 2020
in কক্সবাজার, জনপদ
A A
নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের চকরিয়ায় মোহাম্মদ লোকমান নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রিংভং নতুন মসজিদ এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

চকরিয়া থানার পরিদর্শক (ওসি) মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত লোকমান (৩২) কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের কালারমার পাড়া বাসিন্দা ছিলেন।

তার বুকের বামপাশে ক্ষত চিহ্ন থাকার তথ্য জানালেও আঘাতটি গুলি নাকি ছুরিকাঘাতের তা নিশ্চিত নন বলে জানিয়েছেন ওসি।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে হাবিবুর রহমান বলেন: কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়নের কালারমার পাড়ার বাসিন্দা মোহাম্মদ লোকমান চট্টগ্রাম বন্দরের একটি ট্রান্সপোর্টের অধীনে শ্রমিক হিসেবে কাজ করতেন। চলমান করোনা পরিস্থিতিতে তিনি কুতুবদিয়ায় চলে আসেন। বেতনের টাকা উত্তোলনের জন্য চট্টগ্রাম যেতে রোববার সন্ধ্যায় লোকমান চকরিয়ার ডুলাহাজারাস্থ শ্বশুর বাড়িতে আসেন।

তিনি বলেন: সোমবার ভোরে ফজরের নামাজের সময় লোকমান চট্টগ্রামের উদ্দেশে শ্বশুর বাড়ি থেকে বের হন। সকালে ডুলাহাজারা রিংভং নতুন মসজিদ এলাকার মুসল্লীরা রাস্তার পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে এক যুবকের লাশ উদ্ধার করে।

নিহতের স্ত্রী রিফা আক্তার বলেন: তার স্বামী লোকমান চট্রগ্রাম বন্দরের একটি ট্রান্সপোর্টে মালামাল উঠানামার শ্রমিক হিসেবে কাজ করতেন। ভোরে শ্বশুর বাড়ি থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনার কিছুক্ষণ পর স্থানীয়রা গুলির শব্দ শুনতে পান। পরে রাস্তার পাশে তার গুলিবিদ্ধ লাশ পড়ে থাকার খবর পান।

ওসি বলেন: নিহতের লাশ ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে।

Tags: মরদেহ উদ্ধার
Previous Post

খাবার না দিলে দরিদ্র মানুষ ঘরের বাইরে চলে আসবে

Next Post

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ৮০৩, মৃতের সংখ্যা ৩৯

Next Post
বাংলাদেশের একজন রাজনীতিবিদ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ৮০৩, মৃতের সংখ্যা ৩৯

পায়ে হেঁটে গ্রামে ফিরছে মানুষ, লকডাউন অমান্য. Channel i News - চ্যানেল আই নিউজ

লকডাউন মানছে না মানুষ, পায়ে হেঁটে ফিরছে গ্রামে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT