চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে মানবপাচার চক্রের ৬ সদস্য আটক

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:22 অপরাহ্ন 16, এপ্রিল 2022
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারে মানবপাচার চক্রের ৬ সদস্য আটক, আটককৃতরা জিজ্ঞাসাবাদে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের বঙ্গোপসাগরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকা থেকে স্যাটেলাইট ফোন, অস্ত্র ও গুলিসহ ‘সংঘবদ্ধ মানবপাচারকারি চক্রের’ ছয় সদস্যকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে নিন্ম-আয়ের বাংলাদেশি ও মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের উচ্চ বেতনে চাকরি আর বিভিন্ন পেশায় নিয়েজিত করার প্রলোভনে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সাথে জড়িত।

যাত্রাপথে পাচারের শিকার ভূক্তভোগী নারীদের জোরপূর্বক ধর্ষণেরও অভিযোগ রয়েছে এসব পাচারকারিদের বিরুদ্ধে। আটকরা পাচারকাজ শেষে ফেরত আসার পথে র‌্যাবের অভিযানে ধরা পড়েছে।

শনিবার বিকাল সাড়ে ৪ টায় র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ ইউসুফ।

আটকরা হলেন- মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহী পাড়ার গোলাম কুদ্দুসের ছেলে মো. শাহজাহান (৩৭), কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা পূর্ব-পাড়ার নুর মোহাম্মদের ছেলে মো. পারভেজ (২৩) এবং একই এলাকার আমির হোসেনের ছেলে মো. আব্দুল মজিদ (২৭), ফজল করিমের ছেলে আমির মো. ফয়সাল (২৪),  আমির হোসেনের ছেলে মো. শাকের (৩০) ও মো. মীর কাশেমের ছেলে মো. রফিক আলম (৩৫)।

মেজর ইউসুফ বলেন, শনিবার ভোররাতে কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন ট্রলারসহ কতিপয় মানবপাচারকারি চক্রের লোকজন অবস্থান করছে খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এতে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক লোকজন ট্রলারসহ গভীর সাগরে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে র‌্যাব সদস্যরা ট্রলারটি জব্দ করতে সক্ষম হয়।

এসময় ট্রলারটি থেকে ৬ জন মানবপাচারকারিকে আটক করা হয়। পরে আটকদের দেহ ও ট্রলারটি তল্লাশী করে পাওয়া যায় দেশিয় তৈরী ৩ টি বন্দুক, ৪ টি গুলি, ২ টি রামদা, ১ টি স্যাটেলাইট ফোন, ১ টি কম্পাস, ১ টি জিপিএস, পাচারের শিকার ভূক্তভোগীদের ফেলে যাওয়া ১৬টি মোবাইল ফোন, ১০টি সিমকার্ড, ১টি হাতঘড়ি ও নগদ ১ হাজার ২০০ টাকা।

আটকদের স্বীকারোক্তির বরাতে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, ‘আটকরা সংঘবদ্ধ মানবপাচারকারি চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচারের সাথে জড়িত। চক্রের সদস্যরা নিন্ম-আয়ের এবং রোহিঙ্গা ক্যাম্পের মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের মালয়েশিয়ায় উচ্চ বেতনে চাকরি ও বিভিন্ন পেশায় নিয়োজিত করার প্রলোভনে পাচার করে আসছিল। তারা পাচারের শিকার লোকজনের কাজ থেকে নগদ ৫০ হাজার টাকা গ্রহণ এবং বাকী আড়াই লাখ টাকা ট্রলারে তোলার পর স্বজনদের কাছ নেওয়ার চুক্তিতে এ কাজ করছিল। এসব টাকা গ্রহণের ক্ষেত্রে পাচারকারি চক্রের সদস্যরা অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের পন্থা অবলম্বন করত।

শেখ মোহাম্মদ ইউসুফ আরও বলেন, ‘সাগরপথে যাত্রাকালে পাচারকাজে জড়িতরা ভয়ভীতি দেখিয়ে ভূক্তভোগী নারীদের সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন এবং নগদ টাকা হাতিয়ে নিত। পাচার হওয়া নারীদের কাউকে কাউকে পতিতালয়ের দালালদের কাছেও বিক্রি করে দিত। চক্রটির সদস্যরা এ পর্যন্ত ৩৭ জন পুরুষ ও ১৫ জন নারীকে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে বিক্রি করে দেওয়ার তথ্য পাওয়া গেছে’।

র‌্যাব জানিয়েছে, র‌্যাবের অভিযানে গত ১০ ফেব্রুয়ারী ৭ জন ভূক্তভোগী উদ্ধারসহ এক পাচারকারিকে আটক করে। এছাড়া গত ২৫ মার্চ ৫৮ জন ভূক্তভোগীকে উদ্ধার এবং ২ পাচারকারিকে আটক করেছে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান মেজর শেখ মোহাম্মদ ইউসুফ।
Previous Post

খুবির ফার্মেসি ডিসিপ্লিন এলামনাইয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Next Post

প্রধানমন্ত্রী যেমন বিরোধীদল দেখতে চান, শিগগিরই দেখবেন: বিএনপি

Next Post
প্রধানমন্ত্রী যেমন বিরোধীদল দেখতে চান, শিগগিরই দেখবেন: বিএনপি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী যেমন বিরোধীদল দেখতে চান, শিগগিরই দেখবেন: বিএনপি

পুলিশ হেফাজতে মৃত যুবকের পরিবারের সদস্যরা বিক্ষোভ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ হেফাজতে মৃত যুবকের বাড়িতে জিএম কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT