চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজিবি’র মানহানি মামলায় ধর্ষণের অভিযোগকারী নারী এনজিও কর্মীর জামিন

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
3:12 অপরাহ্ন 14, জানুয়ারি 2021
in কক্সবাজার, জনপদ
A A
জেলা জজ আদালত ভবনের প্রবেশদ্বার, কক্সবাজার।. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে বিজিবি টেকনাফের দমদমিয়া চেকপোস্টে ধর্ষণের অভিযোগকারী ব্লাস্ট এনজিওকর্মীর বিরুদ্ধে বিজিবির করা চাঞ্চল্যকর ১০০ কোটি টাকার মানহানি মামলায় ওই নারী এনজিও কর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

১৪ জানুয়ারি দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে আত্মসমর্পন করলে ও আসামী পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করলে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ তা মঞ্জুর করেন।

আদালতে বিজিবি ও ব্লাস্টের পক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানির পর আদালত তাকে জামিন দেন।

বিবাদীর আইনজীবী অ্যাডভোকেট আবদু শুক্কুর জানান, ভিকটিম নির্যাতনের শিকার। আদালত বিষয়টি আমলে নিয়ে জামিন মঞ্জুর করেছেন। মামলা শেষে আমার ভিকটিম নির্দোষ প্রমাণিত হবে।

বিজিবির পক্ষের আইনজীবী এডভোকেট সাজ্জাদুল করিম জানান, আদালত জামিন দিতে পারেন। তাই বলে মামলা শেষ হয়নি। সে আদালতে দোষী প্রমাণিত হবে।

গত ২০২০ সালের ৮ অক্টোবর বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া চেকপোস্টে অটোরিকশা যাত্রী ব্লাস্ট এনজিওকর্মীকে তল্লাশি করে বিজিবি সদস্যরা। এ ঘটনায় বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে ওই এনজিওকর্মী।

ঘটনাটি মিথ্যা দাবি করে গত ১০ নভেম্বর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলার আসামির বিরুদ্ধে ফৌজদারি ৫০০ ধারায় ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করে বিজিবির নায়েব সুবেদার বাদি মোহাম্মদ আলি মোল্লা।

আদালত মামলাটি পুলিশকে তদন্ত করার নির্দেশ দেন। পরে টেকনাফ থানার ওসি (অপারেশন) ইন্সপেক্টর শরিফুল ইসলাম আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে ধর্ষণের কোন আলামত পাওয়া যায়নি।

গত ২২ নভেম্বর মামলাটির তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আসামির বিরুদ্ধে সমন ইস্যু করেছিলেন বিচারক।

Tags: কক্সবাজারনারী এনজিও কর্মীবিজিবিমানহানি মামলা
Previous Post

চোট হানা দিলো অস্ট্রেলিয়া দলেও

Next Post

বিদেশে ফ্ল্যাট ক্রয়কারীদের তালিকা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের চিঠি

Next Post
দুদক কার্যালয়ের প্রধান প্রবেশদ্বার, ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশে ফ্ল্যাট ক্রয়কারীদের তালিকা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের চিঠি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রেস কনফারেন্সে বক্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুকে উৎসর্গ করে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT