নানা আয়োজনের মধ্য দিয়ে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন করেছে কক্সবাজার জেলা পুলিশ।
সকালে কক্সবাজার জেলা পুলিশ লাইনে কর্তব্যরত অবস্থায় শহীদ পুলিশ সদস্যদের প্রতি তাদের পরিবারের সদস্যদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান।
এরপর জেলা পুলিশ লাইনের সম্মেলন কক্ষে শহীদ হওয়া পুলিশ সদস্যদের স্মরণে জেলা পুলিশের আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া। বক্তব্য রাখেন, সিআইডির পুলিশ সুপার ফয়সাল আহমেদ, জেলা পুলিশ ইন সার্ভিসের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, পিআইবির পুলিশ সুপার সারোয়ার আলম, ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার, ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষে বক্তব্য রাখেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনীর উল গীয়াস।

অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সদস্যরা তাদের পরিবারের নানা বিষয় তুলে ধরেন।শেষে কর্তব্যরত অবস্থায় শহীদ হওয়া পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।









