চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
1:31 অপরাহ্ন 03, মার্চ 2017
in কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের মহেশখালীর হোয়ানকের পাহাড়ী এলাকায় পুলিশের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ অস্ত্রের কারিগর নিহত ও ৭ পুলিশ সদস্য আহত হয়েছে। উদ্ধার হয়েছে ১৩ টি অস্ত্র ও ৩৫ রাউন্ড গুলি।

আজ ভোর ৫ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত মহেশখালীর হোয়ানকের কেরুনতলি পাহাড়ী এলাকায় এ বন্দুকযুদ্ধ চলে। কক্সবাজার পুলিশ সুপার ড. একে এম ইকবাল হোসেন এ তথ্য জানিয়েছেন।

পুলিশ সুপার একেএম ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি অস্ত্র কারখানায় অস্ত্র তৈরির খবর পেয়ে শুক্রবার ভোরে মহেশখালী থানার এক দল পুলিশ হোয়ানকের কেরুন তলির পাহাড়ী এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য  করে গুলি করতে থাকে। তখন পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালায়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ দাশ বলেন, পরিস্থিতি খারাপ দেখে জেলা পুলিশের সাহয্য কামনার পাশপাশি আমরা ও ফায়ার শুরু করি। এসময় পুলিশের গুলিতে অস্ত্র ব্যবসায়ী ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকা ভুক্ত সন্ত্রাসী খলিল প্রকাশ ওরফে খইল্যা ডাকাত নিহত হয়।

তার বাড়ি একই উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইলে বলে পুলিশ জানায়। বন্দুকযুদ্ধে পুলিশের ৭ সদস্য আহত হয়। পুলিশ সন্ত্রাসীদের আস্তানা থেকে ১৩ টি অস্ত্র ও ৩৫ রাউন্ড গুলি উদ্ধার করে।

নিহত খলিল ডাকাতের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের মহেশখালী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Previous Post

নরসিংদী-জয়পুরহাটে বিদেশি টার্কির খামার করে স্বচ্ছল বহু পরিবার

Next Post

অর্থপাচার আর্থিক খাতের সবচেয়ে বড় অপরাধ: গভর্নর

Next Post

অর্থপাচার আর্থিক খাতের সবচেয়ে বড় অপরাধ: গভর্নর

ভাগ্যবান হতে চান ইমরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT