চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৫ জনসহ নিহত ৬

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
1:52 অপরাহ্ন 28, জুলাই 2021
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
জনপ্রতিনিধি ও স্থানীয়রা পাহাড় ধসের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফ ও মহেশখালীতে পাহাড় ধসে একই পরিবারের ৫ জনসহ ৬ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৫ জন।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে মহেশখালী উপজেলার হোয়ানক ও আজ বুধবার ভোর রাত তিনটার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পানখালী ভিলেজার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

গত তিনদিনে টানা বর্ষনে জেলার ২০টি ইউনিয়নের ৭০টি গ্রামের লক্ষাধীক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান, প্রবল বর্ষণকালে পাহাড়ের খাদে অবস্থিত বাড়িতে পাহাড়ের খন্ড ধসে পড়ে। এতে মাটির নিচে চাপা পড়ে যায় ওই এলাকার সৈয়দ আলমের ঘুমন্ত ৫ সন্তান। সকালে প্রথমে দুইজন ও পরে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়। এসময় মাটি চাপা পড়ে দুই জন আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, পাহাড় ধসে ৪নং ওয়ার্ডের ভিলেজার পাড়ার সৈয়দ আলমের ৩ ছেলে ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।

অপর দিকে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান জানিয়েছেন, গতকাল মঙ্গলবার মধ্যরাতে হোয়ানক ইউনিয়নের দক্ষিণ রাজোয়ার ঘোনা গ্রামে পাহাড় ধসে পড়ে এক বৃদ্ধ মারা যায়।

প্রবল বর্ষণকালে পাহাড়ের খন্ড পার্শ্ববর্তী ঘরের দেয়াল পড়লে মাটির নীচে চাপা পড়ে বৃদ্ধ আলী হোসেন। সকালে তাকে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করে। এসময় বাড়ির আরো তিন জন আহত হয়। এ ছাড়া পাহাড় ধসে মাটি চাপা পড়ে ঐ বাড়ির একটি গরু ও একটি ছাগলও মারা যায়।

গত তিন দিন ধরে কক্সবাজার জেলায় টানা বর্ষণ চলছে। এরি মধ্যে গতকাল মংগলবার সকালে উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শরনার্থী শিবিরে পাহাড় ধসে দুই পরিবারের ৫ জন এবং শরনার্থী শিবিরে ঢলের পানিতে ভেসে গিয়ে এক শিশুর মৃত্যু হয়।

এ ছাড়া পাহাড় ধসে শরনার্থী শিবিরের ৫০ টিরও বেশি ঘর বিধ্বস্ত হয়। গতকাল মংগলবার মহেশখালী উপজেলায় মাটির ঘরের দেয়াল ধসে পড়ে এক মহিলা নিহত হয়।

টেকনাফে ঘরের দেয়াল ধসে পড়ে আরো একজন মারা যায়।এ ছাড়া টানা বর্ষনে কক্সবাজার জেলার সদর, রামু, ঈদগাও, চকরিয়া, উখিয়া টেকনাফ ও মহেশখালী উপজেলার বিভিন্ন জায়গায় পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে ২০ টি ইউনিয়নের ৭০ টি গ্রাম। এসব গ্রামের এক লাখেরও বেশি মানুষ জলমগ্ন হয়ে পড়েছে।

বন্যার পানিতে ডুবে গেছে শহরের রাস্তাঘাট, মানুষ চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ এদিকে কক্সবাজারে টানা ভারী বর্ষণের কারনে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে সচেতনতা অভিযান শুরু করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

আজ সকাল থেকে কক্সবাজার শহরের ঘোনারপাড়া, বাদশাঘোনা, রাডার স্টেশন ও সার্কিট হাউজের পাহাড়ের নিচের এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছৈয়দ মুরাদ ইসলাম এবং মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে এ সচেতনতা অভিযান পরিচালিত হয়।

এ সময় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিকটস্থ বিবেকানন্দ বিদ্যানিকেতন স্কুলসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়। এ ছাড়া জেলার উপজেলা পর্যায়েও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপুর্নভাবে বসবাসকারীদের সরিয়ে যেতে সচেতনতা মূলক মাইকিং করা হচ্ছে।

Tags: কক্সবাজারপাহাড় ধস
Previous Post

অনূর্ধ্ব ১৮ বয়সীদের জন্য ফেসবুকে বিজ্ঞাপন প্রকাশ বন্ধ ঘোষণা

Next Post

ইউটিউবে ‘লা পেরুজের সুর্যাস্ত’

Next Post
বাংলাদেশের জনপ্রিয় নাটক লা পেরুজের সুর্যাস্তের পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউটিউবে ‘লা পেরুজের সুর্যাস্ত’

অ্যাথলেট সোনা জয় করে হাসিমুখে মেডেল দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড গড়েই সোনা টিটমাসের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT