চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে দুই তরুণের মরদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
3:58 অপরাহ্ন 24, মে 2022
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজার সৈকত, পর্যটকদের জন্য প্রস্তুত, শান্ত সমুদ্র ও সূর্যোদয়. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার সৈকতের কবিতা চত্বরের ঝাউগাছে ঝুলন্ত ও ইনানী সৈকতে ভাসমান অবস্থায় দুই তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পৃথক সময়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি উদ্ধারকারীরা।

তবে, কবিতা চত্বরের ঝাউবনে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা যুবকের বয়স ২০-২২ বছর আর ইনানী সৈকতে ভেসে আসা যুবকের বয়স ৩০ বছর হতে পারে বলে ধারণা করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, কবিতা চত্বর এলাকায় গলায় ফাঁস লাগানো অবস্থায় তরুণের মরদেহ ঝুলছে এমন খবর পেয়ে কক্সবাজার সদর থানার পুলিশের একটি টিম পাঠানো হয়। তারা মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়। ময়নাতদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

কক্সবাজার মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, ফাঁসিতে ঝুলন্ত তরুণের পরণে সাদা পাঞ্জাবি-পায়জামা রয়েছে। তার পরিচয় শানাক্তে কাজ চলছে।

কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, টুরিস্ট পুলিশ ইনানী সাব-জোনের ইনানীর রয়েল টিউলিপ হোটেলের পশ্চিম পার্শ্বে, শফির বিল প্রাইমারি ইস্কুলের কাছে সমুদ্রের কিনারে একটি অজ্ঞাত নামা তরুণের মরদেহ মিলেছে। তার বয়স অনুমান ত্রিশ বছর। গায়ে কালো হাফহাতা গেঞ্জি, পরনে কাল হাফ প্যান্ট রয়েছে। গায়ের রং শ্যামলা, উচ্চতা অনুমানিক ৫ ফিট ৬ ইঞ্চি। মুখে খোঁচা খোঁচা দাড়ি রয়েছে। সকালে স্থানীয় কিছু মানুষ লাশটি দেখতে পেয়ে ট্যুরিস্ট পুলিশকে সংবাদ দেয়। টুরিস্ট পুলিশ ইনানী পুলিশ ফাঁড়িতে খবর দিলে তারা গিয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

উখিয়া থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ বলেন, ইনানী ফাঁড়ির ইনচার্জ অলিউর রহমানের মরদেহটি থানায় আনার পর কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় এখনে মিলেনি। পুলিশ তার মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে।

Tags: ইনানী সৈকতকক্সবাজার সমুদ্র সৈকত
Previous Post

‘যতটুকু ভালোবাসা প্রাপ্য ছিল তার চেয়ে বেশি পাচ্ছি’

Next Post

বিদ্যালয়ের মাঠে চলছে ধান মাড়াই

Next Post
স্কুলের ক্লাসরুমে শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যালয়ের মাঠে চলছে ধান মাড়াই

আফ্রিকা কাপের যোগ্যতা পর্বের ফুটবল ম্যাচের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের গ্রুপে ইয়েমেন-সিঙ্গাপুর-ভুটান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT