চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে চীনের বিখ্যাত অ্যাক্রোবেট শো

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
5:25 অপরাহ্ন 04, অক্টোবর 2018
in কক্সবাজার, জনপদ
A A

দেশি-বিদেশি পর্যটকদের বিনোদনের জন্য কক্সবাজারে এই প্রথম শুরু হয়েছে চীনের বিখ্যাত অ্যাক্রোবেট শো। ব্যতিক্রমধর্মী এই শো দেখে মুগ্ধ পর্যটকসহ স্থানীয়রা।

পর্যটকদের জন্য রাতের বিনোদন ও পর্যটন শিল্পকে এগিয়ে নিতেই এই আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এর মাধ্যমে পর্যটন শিল্পে নতুন একটি বিষয় যোগ হলো।

অ্যাক্রোবেট শো একটি পুরনো সংস্কৃতি এবং ঐতিহ্য। প্রায় চার হাজার বছর আগে প্রাচীন গ্রীক, রোমান ও চীনে প্রথম এর প্রচলন শুরু হয়। পরে আধুনিক চীনা শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়।

চীনা অ্যাক্রোবেট প্রদর্শনীর মনোমুগ্ধকর আয়োজন ও শ্বাসরুদ্ধকর অনুভূতি বিশ্বব্যাপী দর্শকদের মন জয় করে নিয়েছে। এবারই প্রথম পর্যটন নগরী কক্সবাজারে চালু করা হয়েছে চীনের বিখ্যাত এই অ্যাক্রোবেট শো। উদ্বোধনী শো দেখতে আসা ট্যুর অপারেটর এসোসিয়েশনের সভাপতি ব্ল্যাক কিবরিয়া বলেন, এটি পর্যটকদের জন্য বাড়তি বিনোদনের ব্যবস্থা।

সিল্ক হ্যাংগিং, হুলা হুপ, ফানি ক্লাউনস, কিকস্ দ্যা বোল, জুডো রোল ল্যাম্প, ড্রাগন ড্যান্সসহ আরো অনেক মনমুগ্ধকর প্রদর্শনী এ শো’তে থাকছে বলে জানালেন কক্স-কার্নিভ্যাল এর জিএম খাজা রেজওয়ান আহমেদ কচি।

তিনি বলেন, এখান থেকে পর্যটকরা ভালো বিনোদন পাবেন। অ্যাক্রোবেট শো’র উদ্যোক্তা কক্স-কার্নিভ্যাল এর পরিচালক বিপনন মহিউদ্দিন খান খোকন জানালেন, পর্যটকদের জন্য রাতের বিনোদন ও পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়া জন্য কক্সবাজারে এ ধরণের আয়োজন।

এই অ্যাক্রোবেট শো সোমবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত দুটি শো; আর শুক্রবার ও শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১২ টা পর্যন্ত তিনটি শো প্রদর্শিত হবে বলে জানান আয়োজকরা। 

Tags: কক্সবাজারপর্যটন শিল্পসেমি লিড
Previous Post

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

Next Post

১৩ সেঞ্চুরি, ছয় ৫ উইকেট, দুই জয়, দুই ড্র

Next Post
রনি ও মজিদ

১৩ সেঞ্চুরি, ছয় ৫ উইকেট, দুই জয়, দুই ড্র

কোটা পুনর্বহালসহ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ৬ দফা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT