চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে গর্ভবতী নারীদের জন্য সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
5:32 অপরাহ্ন 14, জুন 2020
in কক্সবাজার, জনপদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে গর্ভবতী নারীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ ডাক্তার দল।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প স্কুল মাঠে হবু মায়েদের স্বাস্থ্যসেবা প্রদানের উদ্দেশ্যে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে অন্তঃসত্ত্বাদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং অস্থায়ী ল্যাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। এই মাতৃকালীন চিকিৎসাসেবা সেনাবাহিনীর দক্ষ ও বিশেষজ্ঞ মহিলা চিকিৎসক দ্বারা পরিচালিত হয়।

করোনাকালে প্রসূতি মায়েরা যাতে সহজেই চিকিৎসা সেবা পেতে পারে সেই উদ্দেশ্য এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়। এছাড়াও এই ক্যাম্পে অন্তঃসত্ত্বা মায়েদের প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিনামূল্যে প্রদান করা হয়।

সেনানিবাস সূত্রে জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।

এছাড়াও করোনাভাইরাসের এই দুর্যোগকালীন সময়ে ১০ পদাতিক ডিভিশন কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় ত্রাণ বিতরণ ও সেনা বাজারসহ বিভিন্ন জনহিতকর কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরণের জনসেবামূলক কার্যক্রম স্থানীয় গরীব ও অসহায় মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে ।

Tags: গর্ভবতীচিকিৎসাচিকিৎসাসেবাসেনাবাহিনী
Previous Post

অবহেলা-গাফিলতির বিরুদ্ধে মেয়র তাপসের সতর্কবার্তা

Next Post

দেশে পর্যাপ্ত লবণ মজুদ রয়েছে: বিসিক

Next Post

দেশে পর্যাপ্ত লবণ মজুদ রয়েছে: বিসিক

অ্যাগাস্ট ওয়েব সিরিজের পোস্টার যেখানে একজন নারী জেলখানার কাচের সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ওয়েব সিরিজের 'আপত্তিকর' দৃশ্য সরাতে নোটিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT