চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে অসহায় মানুষের জন্য সহায়তা তহবিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:48 অপরাহ্ন 29, মার্চ 2020
in কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারে অসহায় মানুষের জন্য সহায়তা তহবিলের আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় লকডাউনের কারণে কক্সবাজারে অনেকেরই কাজ-কর্ম বন্ধ। কয়েকদিন ধরে আয় বন্ধ থাকায় ইতোমধ্যে তাদের ঘরে অভাব হানা দিয়েছে! ফুরিয়ে গেছে চাল-ডালসহ নিত্যপণ্য। হাতে নেই টাকাও। এতে অভাবের এক মানবেতর দিন শুরু হয়ে এসব অসহায় মানুষগুলোর।

এসব গরীব-অসহায় মানুষের সহায়তায় এক মানবিক উদ্যোগ নিয়েছেন কিছু মানবিক মানুষ। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইনের নেতৃত্বে তারা তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছেন।

গত এক সপ্তাহ ধরে নানাভাবে তহবিলে অর্থ সংগ্রহ করছেন। তহবিলে সহায়তা দিতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে প্রতিনিয়ত প্রচার চালানো হচ্ছে। এই আহ্বানে ব্যাপকভাবে সাড়া দিচ্ছে ‘মানবিক বিত্তবানরা’। প্রতিদিন বিভিন্ন স্তরের বিত্তবান মানুষ ‘করোনা সহায়তা তহবিল’ এ আর্থিক সহায়তা দিচ্ছে।

‘করোনা সহায়তা তহবিল- কক্সবাজার’ এর অন্যতম সমন্বয়ক সাংবাদিক ইমরুল কায়েস জানান, তহবিল সংগ্রহের জন্য ফেসবুকে আহ্বান জানানো হলে অনেক বিত্তবান সাড়া দেয়। প্রথম দিন থেকে প্রতিদিন বিভিন্নজন বিভিন্ন অংকের অর্থ সহায়তা পাঠাচ্ছেন। ব্যক্তিগত ও প্রতিষ্ঠানিকভাবে এসব সহায়তা দিচ্ছে। রোববার দুপুর পর্যন্ত আট লাখ টাকা তহবিলের জমা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন বলেন, ইতোমধ্যে কক্সবাজারের বিভিন্ন এলাকার অসহায় মানুষদের তথ্য সংগ্রহ করে একটা তালিকা তৈরি করা হয়েছে। আরো তথ্য সংগ্রহ করা হচ্ছে। সে আলোকে অনেক পণ্যদ্রব্য ক্রয় করা হয়েছে এবং তা প্যাকেটজাত করা হয়েছে।

রোববার কক্সবাজার শহরের ১নং ওয়ার্ডে বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে তালিকা করা সবার ঘরে ঘরে সহায়তা পৌঁছে দেয়া হবে বলে জানান উদ্যোক্তারা।

Tags: করোনাকরোনা ভাইরাস
Previous Post

করোনাভাইরাস সর্ম্পকে আমরা কী কী জানি না

Next Post

বিভিন্ন হাসপাতালে ৩ লাখ পিপিই বিতরণ করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

Next Post
স্বাস্থ্যকর্মীরা PPE বিতরণ ও পরিধান করছেন হাসপাতালে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন হাসপাতালে ৩ লাখ পিপিই বিতরণ করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের শপিংমলে পোশাক ও গহনা প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্য বিতান, শপিংমল বন্ধের সময় বাড়ল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT