চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারের রেড জোনে আরও ১০ দিনের লকডাউন

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
7:27 অপরাহ্ন 20, জুন 2020
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারের রেড জোনে সেনা ও পুলিশ সদস্যরা মোতায়েন, লকডাউন কার্যকর. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের প্রথম রেড জোন ঘোষিত কক্সবাজার পৌর এলাকায় লকডাউনের মেয়াদ আরো ১০ দিন বাড়ানো হয়েছে। এতে আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউনের সার্বিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

শনিবার বিকালে এ তথ্য জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান মোল্লা।

করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বিবেচনায় জেলা প্রশাসন গত ৬ জুন কক্সবাজার পৌর এলাকাকে দেশের প্রথম ‘রেড জোন’ ঘোষণা করে ১৫ দিনের জন্য ফের লকডাউন করে। প্রশাসনের ঘোষণা অনুযায়ী শনিবার ছিল লকডাউনের শেষদিন।

কিন্তু কক্সবাজারে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধির কারণ বিবেচনায় প্রশাসন লকডাউনের মেয়াদ আরো ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।

মাসুদুর বলেন, কক্সবাজার পৌর এলাকায় আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বিবেচনায় করোনা সংক্রমণ প্রতিরোধে গত ৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত রেড জোন ঘোষণা ফের লকডাউন করা হয়। শনিবার ছিল লকডাউনের শেষদিন।

“কিন্তু এ পৌর শহরটিতে দিন দিন করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা আশংকাজনক হারে বেড়েই চলছে। শুক্রবার পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ১ হাজার ৯৬৪ জন। এদের অধিকাংশই আক্রান্ত হয়েছে গত ২০ দিনে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৩২ জন। এদের মধ্যে ১৫ জনই কক্সবাজার পৌর এলাকার বাসিন্দা। ”

তাই করোনা সংক্রমণ প্রতিরোধে কক্সবাজার পৌর এলাকায় লকডাউনের মেয়াদকাল আরো ১০ দিন বৃদ্ধি করে ৩০ জুন পর্যন্ত ঘোষণা করা হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।

মাসুদুর রহমান জানান, লকডাউনের বর্ধিত মেয়াদকালে আগের মতই দেশের সার্বিক কার্যাবলী ও জনসাধারণের চলাচলের নিষেধাজ্ঞাসহ অন্যান্য শর্তাবলী বলবৎ থাকবে। এছাড়া লকডাউন বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ পূর্বের মত দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

কক্সবাজার পৌর এলাকা ছাড়াও গত ৭ জুন চকরিয়া পৌর এলাকা ও ডুলহাজারা ইউনিয়ন, টেকনাফ পৌর এলাকা এবং উখিয়ার রত্নাপালং ইউনিয়নের কোটবাজার স্টেশনের আশপাশের ৩টি ওয়ার্ড ও রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কুতুপালং স্টেশনের আশপাশের এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করে লকডাউন করা হয়েছে। পরে ৮ জুন লকডাউন করা হয় উখিয়া উপজেলা সদর স্টেশনের আশপাশের ৩টি ওয়ার্ড।

তবে জেলায় ফের লকডাউন করা এসব এলাকার ‘লকডাউনের মেয়াদ’ আরো বৃদ্ধি করা হবে কিনা তা পরবর্তী পরিস্থিতি বিবেচনায় প্রশাসন সিদ্ধান্ত নেবে বলে জানান অতিরিক্তি জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা।

Tags: কক্সবাজারকরোনাকরোনাভাইরাসলকডাউন
Previous Post

দোয়া চেয়েছেন মাশরাফী

Next Post

রোববার বাংলাদেশ থেকে দেখা যাবে আংশিক বলয়গ্রাস সূর্যগ্রহণ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোববার বাংলাদেশ থেকে দেখা যাবে আংশিক বলয়গ্রাস সূর্যগ্রহণ

গাঙ্গুলি পরিবারে তিন আক্রান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT