চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
1:04 পূর্বাহ্ন 29, জুন 2015
in বাংলাদেশ
A A

কক্সবাজারের বন্যা পরিস্থিতি সোমবার কিছুটা উন্নতি হলে নিচু এলাকায় পানি বেড়েছে। চকরিয়া ও পেকুয়াতে হাজার হাজার মানুষ সড়কের উপর আশ্রয় নিয়েছে। চিকিৎসক স্বাস্থ্যকর্মীসহ সকল সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। পানি কমে যাওয়ার সাথে সাথে বাড়ছে মানুষের দুর্ভোগ। জেলায় কাজ করছে ৮৮ টি মেডিক্যাল টিম।

গত ৫ দিনে পানিতে ভেসে গিয়ে, বিদ্যুৎপিষ্ট হয়ে এবং পাহাড় ধসে মারা গেছে ২৩ জন।  জেলায় এখনো ২ লাখ মানুষ পানি বন্দী রয়েছে। বৃষ্টি কমলেও পানি কমছে খুব ধীর গতিতে। আশ্রয় কেন্দ্র গুলোতে রয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। রামু, চকরিয়ার কিছু এলাকায় পানি একটু কমতে শুরু করলে পেকুয়া ও চকরিয়ার ৭ টি ইউনিয়নে বাড়ছে পানি। সেখানে বাড়ছে মানুষের দুর্ভোগ।

এবারের বন্যায়  ১শ’ কোটি টাকার চিংড়ি ভেসে গেছে। জেলার চকরিয়া, রামু, পেকুয়া ও সদর উপজেলার ৩০টি ইউনিয়নের ২ লক্ষ মানুষ এখনো বন্যার পানিতে বন্দী অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

চকরিয়া পেকুয়ার হাজার হাজার মানুষ এখন সড়কে আশ্রয় নিয়েছে। সড়কের উপর পানি প্রবাহিত হওয়ায় গত ৫ দিন ধরে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক, চকরিয়া-মগনামা সড়কের যোগযোগ বিচ্ছিন্ন রয়েছে। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের একটি ব্রিজ ধ্বসে যাওয়ায় ওই সড়ক দিয়েও যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

মাতামুহুরী ও বাকখালী নদীর পানি এখনো বিপদ সীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসন জানিয়েছে, দুর্গত এলাকায় ত্রান দেয়া হচ্ছে। কিন্তু সরকারের চেয়ে বেসরকারি বা ব্যক্তি উদ্যোগে বেশি ত্রাণ দেয়া হচ্ছে। জেলার ১৪১টি আশ্রয় কেন্দ্রে বন্যা দুর্গতরা রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে ৮৮ টি জরুরি মেডিক্যাল টিম মাঠে কাজ করছে।

Tags: কক্সবাজারবন্যা পরিস্থিতি
Previous Post

একাদশ শ্রেণীতে ভর্তির সময় বেড়েছে

Next Post

চীনের নেতৃত্বে এআইআইবি উন্নয়ন ব্যাংকের চুক্তি সই

Next Post

চীনের নেতৃত্বে এআইআইবি উন্নয়ন ব্যাংকের চুক্তি সই

বিশ্ব ক্যামেরা দিবস: ইতিহাস সংরক্ষণে ভূমিকা রাখা যন্ত্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT